June 5, 2026, 2:49 pm
শিরোনামঃ
যুবসমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই : ডিসি ময়মনসিংহ মানবতার মুক্তি সাধনায় সর্বজনীন মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ঈদ পরবর্তী সভায় ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হামলা মামলা ও রাজনৈতিক চাপ: কেন প্রশাসনিক বাঁধা? ময়মনসিংহে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিবির পুলিশের বিশেষ টহল নেত্রকোনায় পাওনা টাকার দ্বন্দ্বে এক ভাঙারি ব্যবসায়ীকে কু’পিয়ে হ’ত্যা কালিয়াকৈরে ৭ কোটি ৩৩ লাখ টাকায় চার গুরুত্বপূর্ণ সড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন কেন্দুয়ায় পৌর শহরে “চার বোন” ও তার “মা” জীবন হুমকির আতংকে, নিরাপত্তা চায় ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন যানবাহনে বাড়ছে সড়ক দুর্ঘটনা, মোটা অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার আসহাব উদ্দিন চৌধুরী’র মায়ের জানাযার নামাজ অনুষ্ঠিত শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজা লাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর. আয়মান হোসেন অপু”
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সিএনজি স্ট্যান্ডে চাঁদা নিয়ে দ্বন্দ্ব, ময়মনসিংহে শ্রমিক দলের দু’পক্ষের সংঘর্ষ

Reporter Name

স্টাফ রিপোর্টার – ময়মনসিংহে সিএনজি স্ট্যান্ডে চাঁদা নিয়ে দ্বন্দ্বে শ্রমিক দলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইজন আহত হয়েছেনএ নিয়ে শ্রমিকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

এ নিয়ে বিক্ষোভ মিছিল হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে নগরীর জেলখানা গেইট সংলগ্ন এলাকায় দুটি পক্ষের মধ্যে এ সংঘর্ষ ও মারপিটের ঘটনা ঘটে।

আহতরা হলেন, নগরীর ২ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি ও সিএনজিচালিত অটোরিকশাচালক মো. রাশেদ (২৪)। এবং রমজান আলী (৪৫) বর্তমানে তারা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন রয়েছেন।

মহানগর শ্রমিক দলের সভাপতি শহীদুল ইসলাম দুলাল গণমাধ্যমকে জানান, সম্প্রতি স্থানীয় প্রশাসন নগরীর যানজট নিরসনের লক্ষ্যে টাউন হল এলাকার সিএনজিচালিত অটোরিকশার স্ট্যান্ড সরিয়ে জেলখানা গেইট সংলগ্ন এলাকায় স্থাপনের নির্দেশ দেয়। এরপর সেখানে সিএনজি স্ট্যান্ড বসানো হলে দৈনিক চাঁদা দাবি করে বাধা দেন ময়মনসিংহ বিভাগীয় শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক দেবব্রত দাস দুকুল। এ নিয়ে চালকদের সঙ্গে কথা কাটাকাটি হলে একপর্যায়ে দুকুলের নেতৃত্বে একদল সন্ত্রাসী চালকদের ওপর হামলা চালিয়ে দুই চালককে রক্তাক্ত করে।

তিনি আরও বলেন, নগরীর সিএনজি সেক্টর দুকুলের চাঁদাবাজির কারণে অতিষ্ঠ। এসব ঘটনার প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধসহ বিক্ষোভ হয়েছে। এসব ঘটনায় চাঁদাবাজির মামলা হলে সম্প্রতি দুকুল জামিনে কারামুক্ত হয়ে আবারও বেপরোয়া হয়ে উঠেছেন।

তবে এসব অভিযোগ অস্বীকার করে শ্রমিক দল নেতা দেবব্রত দাস দুকুল বলেন, সম্প্রতি জেলা ক্রীড়া সংস্থা থেকে জায়গা ভাড়া নিয়ে তারা স্টেডিয়াম এলাকায় সিএনজি স্ট্যান্ড করেছেন। এ নিয়ে চালকদের মধ্যেই গণ্ডগোল হয়েছে। তিনি দাবি করেন, তিনি কারও ওপর হামলা করেননি; বরং তার ওপরই হামলা হয়েছে।

এ বিষয়ে ময়মনসিংহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল্লাহ আল মামুন গণমাধ্যমকে বলেন, “দুই পক্ষের মধ্যে মারামারিতে একজন আহত হওয়ার কথা শুনেছি। ঘটনা খতিয়ে দেখতে পুলিশ কাজ করছে।
ছবি, ইন্টারনেট



Our Like Page
Developed by: BD IT HOST