May 31, 2026, 3:53 am
শিরোনামঃ
দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা ঈদের জামাত ও ফাঁকা ঢাকার নিরাপত্তায় ডিএমপি বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে: ডিএমপি কমিশনার ময়মনসিংহ জেলায় কর্মরত আউটসোর্সিং সদস্যদের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঈদ উপহার পুনাকের সামগ্রী বিতরণ “ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা জেলা পুলিশ সুপার কর্তৃক বিভিন্ন থানা ও মহাসড়ক পরিদর্শন ঈদুল আজহাকে সামনে রেখে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে রয়েছে ময়মনসিংহ মডেল থানা পুলিশ ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই : র‌্যাব মহাপরিচালক ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী “বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম পরিবর্তন করে’ বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা লীগ -এর নাম করণ প্রসঙ্গ” ত্যাগ ও কুরবানির মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি মুসলিম পরিবার, ঈদ-উল-আজহার শুভেচ্ছায় দেলোয়ার হোসেন ভূঁইয়া স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ময়মনসিংহ জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত

Reporter Name

প্রথম বাংলা – ময়মনসিংহ জেলার পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেড (কল্যাণ শেড)-এ বিশেষ কল্যাণ সভা ৮ এপ্রিল ২০২৫ (মঙ্গলবার) সকাল ১০:০০ ঘটিকায় অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহ জেলার সম্মানিত পুলিশ সুপার কাজী আখতার উল আলম এর সভাপতিত্বে বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আতাউল কিবরিয়া, ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জ, ময়মনসিংহ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: আবু বকর সিদ্দীক, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), রেঞ্জ ডিআইজির কার্যালয়, ময়মনসিংহ।

বিশেষ কল্যাণ সভার শুরুতেই পবিত্র কোরআন ও অন্যান্য পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়। পরবর্তীতে প্রধান অতিথি মহোদয় সকল পদমর্যাদার অফিসার‌ ও ফোর্সদের সমস্যার কথা শোনেন এবং সেসকল সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

সম্মানিত ডিআইজি মহোদয় তাঁর বক্তব্যে অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে শৃংখলা বজায় রাখা, ড্রেসরুলস মেনে পোশাক পরিধান করা, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার পরিচ্ছন্নতা, জনসাধারণের সাথে ভালো ব্যবহার করার বিষয়ে নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি মাদক, দুর্নীতি ও সন্ত্রাস মুক্ত দেশ গঠনে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে দিক-নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাল্গুনী নন্দী (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত ), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মাহফুজা খাতুন সহ অত্র জেলার সার্কেল অফিসার বৃন্দ, বিভিন্ন থানার অফিসার ইনচার্জবৃন্দ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।



Our Like Page
Developed by: BD IT HOST