March 16, 2026, 11:38 pm
শিরোনামঃ
র‍্যাব-এসবি-সিআইডির শীর্ষ পদে রদবদল খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে মোবাইল কোর্ট ও আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে : সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী মসিকের সকল কর্মকর্তা ও কর্মচারী নগরবাসীর সেবক : নবনিযুক্ত প্রশাসক রুকুনোজ্জামান রোকন  “টাকাখেকো ইঞ্জিনিয়ার”সমীরণ মিস্ত্রী’গণপূর্তে শতকোটি টাকার সিন্ডিকেট”পরকীয়া কেলেঙ্কারি ও ভারত পর্যন্ত সম্পদের ছড়াছড়ি প্রকাশ্যে কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, নিহত ১ সিটিটিসি’র স্পেশাল অ্যাকশন গ্রুপের অভিযানে নয়জন মাদকসেবী গ্রেফতার কুমিল্লায় আর্মি মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন ও হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন ময়মনসিংহে যানজট ও নাগরিক সেবা শীর্ষক গোলটেবিল সংলাপ অনুষ্ঠিত ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ময়মনসিংহ জেলা পুলিশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উদযাপন

Reporter Name

প্রথম বাংলা – যথাযোগ্য মর্যাদায় দিনব্যাপী বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে ময়মনসিংহ জেলা পুলিশের ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করেছেন।

ময়মনসিংহ জেলার মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভসূচনা হয়। পরবর্তীতে ময়মনসিংহ জেলার পুলিশ সুপার কাজী আখতার উল আলম এঁর নেতৃত্বে স্মৃতিসৌধে জেলা পুলিশের পক্ষ থেকে সকল বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করা হয়।

স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে সম্মানিত পুলিশ সুপার সকাল ৮:০০ ঘটিকায় সার্কিট হাউজ মাঠে জাতীয় পতাকা উত্তোলন এবং সম্মিলিত কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

কুচকাওয়াজ শেষে পুলিশ সুপার সকাল ১১:০০ ঘটিকায়টাউন হলে অবস্থিত অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে আয়োজিত স্বাধীনতা দিবসের প্রেক্ষাপটে স্বাধীনতার ইতিহাস ভিত্তিক আলোচনা সভা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও বীর মুক্তিযোদ্ধাগণের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাধীনতা দিবসের সংগ্রাম, ত্যাগ, গৌরব ও তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য প্রদান করেন।

দিনব্যাপী অনাড়ম্বর অথচ তাৎপর্যপূর্ণ বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে ময়মনসিংহ জেলা পুলিশ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উদযাপন করে।



Our Like Page
Developed by: BD IT HOST