April 18, 2026, 1:00 pm
শিরোনামঃ
জনগণের অধিকার বাস্তবায়নই আমাদের লক্ষ্য – ডেপুটি স্পীকার ১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি লোডশেডিং সংকট: মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সরবরাহ ব্যাহত, সারা দেশে ৮–৯ ঘণ্টা বিদ্যুৎ বিভ্রাটে জনজীবন বিপর্যস্ত “বাংলাদেশ কৃষি ব্যাংক দিঘলী বাজার শাখায় শুভ হালখাতা-১৪৩৩ অনুষ্ঠান” টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান আইজিপির সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ যাত্রাবাড়ী থানা পুলিশ কর্তৃক সিরিয়াল রেপিস্ট রাশেদুল ইসলাম রাব্বি গ্রেফতার ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগ করবে সরকার : সংসদে প্রধানমন্ত্রী নতুন শ্রমবাজারের সন্ধানে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫০৫৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ময়মনসিংহ পাউবোর তত্ত্বাবধানে নান্দাইলের কাঁচামাটিয়া নদীর পুনঃখনন প্রকল্পের কাজ এগিয়ে চলছে

Reporter Name

প্রথম বাংলা : ময়মনসিংহ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তত্ত্বাবধানে নান্দাইল উপজেলায় “কাঁচামাটিয়া নদীর ভাঙ্গন হতে রসুলপুর গ্রাম রক্ষা ও নদী পুনঃ খনন প্রকল্পের কাজ এগিয়ে চলছে।

এপর্যন্ত পুনঃখনন” প্রকল্পের শতকরা ৪২ ভাগ (৪২%) কাজ সম্পন্ন হয়েছে। যার আর্থিক অগ্রগতি শতকরা ২৬ ভাগ (২৬%)। আগামী ২০২৬ইং সালের জুনের মধ্যে প্রকল্পের কাজ পুরোপুরি বাস্তবায়ন হবে বলে সংশ্লিষ্ট দপ্তরের একটি সুত্র জানায়।

সুত্রটি আরো জানায়, কাঁচামাটিয়া নদীর চংভাদেরা মুশুলী গ্রাম থেকে শুরু করে কাটলিপাড়া-নান্দাইল পর্যন্ত নদীর ২৩ কিলোমিটারের পুনঃখনন কাজ চলছে। এই কাজে ব্যয় হবে ১৩ কোটি ২৭ লাখ ৩৫ হাজার ১শ’ ৭০ টাকা।

নদীটির ২৩ কি.মি দীর্ঘ পুনঃখনন কাজের স্হান ভেদে ০ মিটার হতে ২.৯৭ মিটার গভীরতায় কার্টিং, তলদেশের প্রস্ত থাকবে ২০ মিটার এবং স্থানভেদে উপরিভাগে প্রস্ত থাকবে ২১ মিটার হতে ৩০ মিটার। প্রকল্পটি বাস্তবায়ন হলে নদীর ভাঙ্গন থেকে পাশের গ্রাম রক্ষা পাবে,টেকসই পানিব্যবস্থা পনার মধ্য দিয়ে কমপক্ষে ১ হাজার ২শ’৫০ হেক্টর জমিতে সেচ সুবিধা হবে এবং কৃষি উৎপাদন বাড়বে। হাসি ফুটবে প্রকল্পের পাশে বসবাসকারী জনগণের মুখে। ঠিকাদারী প্রতিষ্ঠান এম. এ জয়েন্ট ভ্যাঞ্চার’ প্রকল্পটির কাজ করে যাচ্ছে।

প্রকল্পের কাজ তদারকি করছেন নির্বাহী প্রকৌশলী মোঃ আখলাক উল জামিল ও উপ সহকারী প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম।



Our Like Page
Developed by: BD IT HOST