August 29, 2026, 4:06 pm
শিরোনামঃ
বেগমগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার নির্মাণকাজে বাধা ও পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভয়ভীতি ও চাঁদাবাজির অভিযোগ, আলী আকবরের বিরুদ্ধে তদন্তের দাবি গণপূর্তের হিসাবরক্ষকের বিরুদ্ধে বিল আটকে অর্থ দাবির অভিযোগ, তদন্তের দাবি সেনবাগে মাদরাসা শিক্ষার’মান্নোয়নে মতবিনিময় সভা ও শিক্ষকদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত শাহজাদপুরে জামিরতা বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের নতুন ডিসি মোঃ আকতার হোসেন পাটগ্রাম PIO কার্যালয় ঘিরে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-২০২৫–২৬ অর্থবছরের প্রকল্পের তথ্য প্রকাশের দাবি, কর্মকর্তার বক্তব্য না পাওয়ার অভিযোগ: কক্সবাজারে হোটেলের বারে সংঘর্ষে যুবক নিহত, পুলিশ হেফাজতে থাকা যুবকেরও মৃত্যু অর্থসংকটে থমকে যাওয়া চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণে ফাতেমার পাশে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কর্তৃক শেরপুর জেলা বিশেষ শাখা (ডিএসবি) বার্ষিক পরিদর্শন

Reporter Name

প্রথম বাংলা : ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া শেরপুর জেলা বিশেষ শাখা বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে সার্বিক কার্যক্রম সরজমিনে পরিদর্শন করেছেন।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১ ঘটিকায় পরিদর্শন সম্পন্ন করার লক্ষ্যে সম্মানিত রেঞ্জ ডিআইজি শেরপুর জেলার পুলিশ সুপার কার্যালয়ে উপস্থিত হলে জেলা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান শেরপুর জেলার পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।

এ সময় সম্মানিত রেঞ্জ ডিআইজি কে শেরপুর জেলা পুলিশের সুসজ্জিত একটি চৌকস পুলিশ দল “গার্ড অফ অনার” প্রদান করে পরিদর্শনকালে ডিআইজি শেরপুর পুলিশ সুপার কার্যালয়ে অবস্থিত জেলা বিশেষ শাখার সকল গুরুত্বপূর্ণ রেজিস্ট্রার ও নথিপত্র পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখেন। তিনি প্রতিটি কার্যক্রমের বিস্তারিত তথ্য যাচাই করে সন্তোষ প্রকাশ করেন এবং পরিদর্শন বহিতে তাঁর মূল্যবান স্বাক্ষর প্রদান করেন।

পরে উপস্থিত সকল অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে তিনি দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা তথ্য সংগ্রহের ওপর সর্বাধিক গুরুত্বারোপ করেন।

গোয়েন্দা কার্যক্রমকে আরও কার্যকর ও আধুনিক করার জন্য প্রয়োজনীয় কৌশল এবং পন্থা অবলম্বনের তিনি নির্দেশনা দেন তাঁর এই মূল্যবান পরামর্শ ও দিকনির্দেশনা জেলা বিশেষ শাখার কর্ম তৎপরতাকে আরও গতিশীল করতে সহায়ক হবে বলে দৃঢ় বিশ্বাস।এ সময় সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল-আলম-সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST