November 22, 2026, 1:09 am
শিরোনামঃ
গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি, এসআরবি ও বিজিবির ডিজি নবনিযুক্ত চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির যোগদান ও দায়িত্বভার গ্রহণ শাহজাদপুরে বিএনপি নেতা হোসাইন শহীদ মাহমুদ গ্যাদনের জানাযা কক্সবাজার সদর উপজেলার নতুন ইউএনও রুম্পা ঘোষ: একজন মানবিক ও দায়িত্বশীল প্রশাসক নাশকতায় অর্থায়নের অভিযোগে আটক আওয়ামী লীগ নেত্রী নাছরিন ঈদগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: চারজনকে ৪ লাখ ২০ হাজার টাকা জরিমানা সাংবাদিক আনানের মুক্তি: ফয়সাল সাগরসহ দুজনকে মামলা থেকে অব্যাহতির দাবী-সাংবাদিক পরিবার সুনামগঞ্জের এলাকায় বিজিবি”র অভিযানে সাড়ে চার লাখ টাকার অবৈধ বাংলাদেশী ও ভারতীয় মালামাল জব্দ আগামী শনিবার সশস্ত্র বাহিনী দিবস বারিধারা থেকে আ.লীগের সাবেক এমপিকে গ্রেপ্তার করেছে এসআরবি ১
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কর্তৃক পুলিশ অফিস জামালপুর বার্ষিক পরিদর্শন

Reporter Name

প্রথম বাংলা : ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া সোমবার ১৮ আগস্ট জামালপুর জেলা পুলিশের পুলিশ অফিস বাৎসরিক পরিদর্শনের অংশ হিসেবে বার্ষিক পরিদর্শন করেন।

এসময় তিনি পুলিশ সুপারের কার্যালয় চত্বরে পৌঁছালে জামালপুর জেলার পুলিশ সুপার, সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা এবং মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার), অতিরিক্ত ডিআইজি, কমান্ড্যান্ট ইনসার্ভিস ট্রেনিং সেন্টার জামালপুর তাঁকে অনাড়ম্বর ফুলেল শুভেচ্ছা জানান।

পরে জেলা পুলিশের একটি সুসজ্জিত চৌকস দল ডিআইজি কে গার্ড অব অনার প্রদান করে। এরপর তিনি পুলিশ অফিসের বিভিন্ন শাখার কার্যক্রম ও নথি-পত্র নিবিড়ভাবে পর্যালোচনা করেন এবং পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ রাজু আহমেদ সহকারী পুলিশ সুপার, জামালপুরসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ।



Our Like Page
Developed by: BD IT HOST