August 26, 2026, 6:58 pm
শিরোনামঃ
দুদকের মহাপরিচালক ও পরিচালক পদে রদবদল ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা (সিএমপি)র সকল থানার নিরাপত্তার মধ্য দিয়ে জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) পালিত অনলাইনে অস্ত্র বিক্রির নামে প্রতারণা: সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের অভিযানে গ্রেফতার দুই প্রিয় জনগণ করবো না এই ভুল যার কারণে দিতে হবে পাঁচ বছর মাশুল উখিয়ার পালংখালীতে গ্রাহকের টাকা নিয়ে উধাওয়ের অভিযোগ, সড়ক অবরোধ কৃতি শিক্ষার্থীদের শুধু সংবর্ধনা নয়, সুমানুষ হওয়ার প্রেরণা দিতে হবে: ডেপুটি স্পিকার রাজধানীতে ডিবি পুলিশের অভিযান: পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার জাতীয় রাজস্ব বোর্ডের,সিআইসিতে সেলিনা,আয়কর গোয়েন্দায় মহিদুল হাসান রংপুরে বাড়ির ভেতর থেকে সাবেক স্কুল শিক্ষক, স্ত্রী ও দুই সন্তানের লাশ উদ্ধার।
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ময়মনসিংহ র‌্যাব- ১৪ এর দুইটি অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ সহ গ্রেফতার ৩

Reporter Name

প্রথম বাংলা-র‌্যাব-১৪, ময়মনসিংহ সিপিএসসি গোপন সংবাদে ভিত্তিতে জানতে পারে যে, ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানা এলাকায় বিপুল পরিমাণ বিদেশী মদের চালান ময়মনসিংহ জেলার তারাকান্দা রোড হয়ে শহরের উদ্দেশ্যে রওনা করেছে। এরই প্রেক্ষিতে র‌্যাব-১৪,

ময়মনসিংহ এর অধিনায়ক এর নির্দেশক্রমে সিপিএসসি’র কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামসুজ্জামান এর নেতৃত্বে একটি আভিযানিক দল ১৯ মার্চ ২০২৫খ্রি. তারিখ দুপুর অনুমান ১৪:০০ ঘটিকায় ময়মনসিংহের কোতোয়ালী থানাধীন শম্ভুগঞ্জ পশ্চিম বাজার সাকিন জনৈক জুয়েল মিয়ার ভাতের দোকানের সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট পরিচালনা করে মোঃ সোহেল মিয়া (৩১), পিতা-ইদু মিয়া, সাং-পাড়ার টেক,

থানা- কালিগঞ্জ, জেলা-গাজীপুর‘কে ২০২(দুইশত দুই) বোতল বিদেশী মদ ও কালো রংয়ের একটি প্রাইভেটকার‘সহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত বিদেশী মদের ওজন ১৩৩ লি: ৫০০ মি:লি: এবং আনুমানিক বাজার মূল্য ১৭,৮০,০০০/- (সতের লক্ষ আশি হাজার) টাকা।

অপর একটি অভিযানে র‌্যাব-১৪, ময়মনসিংহ সিপিএসসি’র কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামসুজ্জামান এর নেতৃত্বে আভিযানিক দল ১৯ মার্চ ২০২৫খ্রি. তারিখ দুপুর অনুমান ১২:১০ ঘটিকায় ময়মনসিংহের কোতোয়ালী থানাধীন সিটি কর্পোরেশন এর ১৮ নং ওয়ার্ডস্থ পাটগুদাম ব্রীজের পশ্চি ম পাড় জয়বাংলা চত্ত্বর সংলগ্ন জনৈক বাদল মিয়ার দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১। সজিত রাজ ধর(১৯), পিতা-কৃষ্ণ রাজ ধর, ২। মো: শিপন খান (১৯), পিতা- জালাল খান, উভয় সাং-কৃষ্ণের চর, থানা-দুর্গাপুর, জেলা-ময়মনসিংহ‘কে ১১(এগারো) বোতল বিদেশী মদ‘সহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত বিদেশী মদের ওজন ৮ লি: ২৫০ মি:লি: এবং আনুমানিক বাজার মূল্য ১,১০,০০০/- (এক লক্ষ দশ হাজার) টাকা।

উক্ত বিষয়ে ধৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানায় মামলা দায়েরপূর্বক আসামীসহ আলামত হস্তান্তর করা হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST