May 31, 2026, 7:48 am
শিরোনামঃ
দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা ঈদের জামাত ও ফাঁকা ঢাকার নিরাপত্তায় ডিএমপি বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে: ডিএমপি কমিশনার ময়মনসিংহ জেলায় কর্মরত আউটসোর্সিং সদস্যদের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঈদ উপহার পুনাকের সামগ্রী বিতরণ “ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা জেলা পুলিশ সুপার কর্তৃক বিভিন্ন থানা ও মহাসড়ক পরিদর্শন ঈদুল আজহাকে সামনে রেখে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে রয়েছে ময়মনসিংহ মডেল থানা পুলিশ ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই : র‌্যাব মহাপরিচালক ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী “বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম পরিবর্তন করে’ বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা লীগ -এর নাম করণ প্রসঙ্গ” ত্যাগ ও কুরবানির মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি মুসলিম পরিবার, ঈদ-উল-আজহার শুভেচ্ছায় দেলোয়ার হোসেন ভূঁইয়া স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

মাসুদ খানকে ভরপাশার ৫নং ওয়ার্ডে সভাপতি পদে দেখতে চায় বিএনপির তৃণমূল নেতাকর্মীরা

Reporter Name

নব্য বিএনপির মাথা নস্ট!

মোঃ মিনহাজুল ইসলাম সুজন
বাকেরগঞ্জ বরিশাল প্রতিনিধি-
বিএনপির ত্যাগী নেতা মাসুদ খানকে
বরিশালের বাকেরগঞ্জ উপজেলা ভরপাশা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সভাপতি পদে দেখতে চায় তৃণমূল বিএনপির নেতা কর্মীরা।

এ উপলক্ষে মঙ্গলবার (১৭ জুন) বিকেলে দাদুরহাট বাজারে ওয়ার্ড বিএনপির তৃণমূল নেতা-কর্মীরা কর্মীসভা করেছে।

তৃণমূল নেতা-কর্মীরা বলেন, দীর্ঘদিন ধরে ৫নং ওয়ার্ডের বিএনপির কার্যক্রম অনেকটা স্থবির হয়ে পড়েছিল। দলের অনেক কর্মসূচি এখানে ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। সাম্প্রতিক সময়ে ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মাসুদ খানের অব্যাহতিপত্র প্রত্যাহার হলে দলের কার্যক্রম চাঙ্গা হয়ে ওঠে। জনসমর্থন অনুযায়ী এ ওয়ার্ডের সভাপতি পদে মাসুদ খানের বিকল্প নেই। দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাদের সমন্বয়ে তৃণমূল নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে ৫নং ওয়ার্ডে বিএনপির সভাপতি পদে মাসুদ খানকে দেখতে চায়।

মাসুদ খান সাংবাদিকদের বলেন, তিনি বিএনপি পরিবারের সন্তান। ভরপাশা ইউনিয়ন বিএনপির রাজনীতিতে তার অনেক ত্যাগ রয়েছে। এলাকার একটি কুচক্রীমহল ব্যক্তিগত ফায়দা হাসিল করতে দলের অভ্যন্তরীণ নোংরা রাজনীতির শিকার হয়ে উপজেলা বিএনপি নেতাদের ভুল বুঝিয়ে তাকে বিএনপি থেকে অব্যাহতি দিয়েছিল। সাম্প্রতিক সময় তিনি জেলা নেতৃবৃন্দের কাছে তার অব্যাহতি আদেশ প্রত্যাহারের আবেদন জানালে উপজেলা বিএনপি নেতৃবৃন্দ প্রত্যাহার করে নেয়। আর এতেই দলের ভেতর ঘাপটি মেরে থাকা নব্য বিএনপির একটি গ্রুপের মাথা খারাপ হয়ে যায়।

তিনি আরো বলেন, বাকেরগঞ্জ উপজেলা বিএনপির রাজনীতিতে সাবেক এমপি জেলা বিএনপির আহবায়ক আবুল হোসেন খানের বিকল্প নেই। বিএনপির রাজনীতি করে তিনি ও তার পরিবার মামলা হামলা শিকার হয়েছেন। জাতীয় পার্টি ও আওয়ামী লীগ থেকে আসা একটি পরিবার ব্যক্তিগত ফায়দা হাসিল করতে তিনি ও সাবেক এমপি আবুল হোসেনকে জড়িয়ে অপপ্রচার চালাচ্ছে। ওই গ্রুপটিকে তিনি হীন এ কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান। অন্যথায় তৃণমূল বিএনপির নেতাকর্মীরা এর দাঁতভাঙ্গা জবাব দিবে বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।



Our Like Page
Developed by: BD IT HOST