September 21, 2026, 1:06 pm
শিরোনামঃ
মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী মধুপুরের পালবাড়ীতে আরিফের বিরুদ্ধে জমি দখলসহ নানা অভিযোগ, তদন্তের দাবি দ্বীনের খেদমত ও মানবিক সেবা’: সারাদেশে শাখা বিস্তারের ঘোষণা দিলেন ইমাম-মুয়াজ্জিন পরিষদ রাজধানী থেকে উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক গ্রেপ্তার অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই : ফখর উদ্দিন আহমেদ বাচ্চু এমপি ঢাকার কেরানীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও মাদকবিরোধী জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত হয়েছ সাংবাদিক কী? গফরগাঁওয়ে ছেলেকে বেঁধে রেখে মাকে দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

মিরপুরে অভিনব কায়দায় চাদাঁবাজি ও প্রতারণা, ৫৭,৫০,০০০ টাকা উদ্ধারসহ ৬ জন গ্রেফতার

Reporter Name

প্রথম বাংলা – মিরপুরে অভিনব কায়দায় চাদাঁবাজি ও প্রতারণা করে টাকা লুট করে নেয়ার অভিযোগে ৬ জনকে গ্রেফতার করেছে ডিএমপির মিরপুর মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো-১। মোঃ মহসিন মুন্সি ২। মোঃ মাজাহারুল ইসলাম ৩। মোঃ রেজাউল করিম ৪। তৈয়ব ৫। মোঃ হুমায়ুন কবির ও ৬। নূর মোহাম্মদ ওরফে নতু। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৫৭,৫০,০০০ টাকাসহ ০১টি পিস্তল সদৃশ্য গ্যাস লাইট ও একটি লোহার সিন্দুক জব্দ করা হয়।

রাজধানীর ধানমন্ডির বাসিন্দা মোঃ হারুনুর রশিদ ভূঞা (৬০) নাফকো ডেভেলপার কোম্পানী লিমিটেডের ধানমন্ডির রোড ৪/এ নির্মাণাধীন ১০ তলা বিশিষ্ট ভবনের ২য়, ৩য় ও ৮ম ফ্লোর ক্রয়ের জন্য ৩,৭৫,০০,০০০/- (তিন কোটি পচাঁত্তর লক্ষ) টাকা মূল্যে ৩০,০০,০০০/- (ত্রিশ লক্ষ) টাকা বায়না নামা দলিল মূলে ক্রয়ের জন্য বায়না করেন। পরবর্তীতে বিভিন্ন তারিখে বিভিন্ন সময়ে ১,২৩,০০,০০০/- (এক কোটি তেইশ লক্ষ) টাকা প্রদান করেন।

পরবর্তীতে নাফকো ডেভেলপার কোম্পানীর ডিএমডি ও এমডি মোবাইল ফোনে ভিকটিমকে জানায় যে, ০৮/১০/২০২৪ তারিখ সন্ধ্যার পরে মিরপুর মডেল থানার বাসা নং-৯/২, ব্লক-বি, সেকশন-০৬, রোড নং-০৫ এ তার অফিসে রেজিষ্ট্রেশন করে দিবে এবং রেজিষ্ট্রেশনের জন্য বকেয়া সমূদয় টাকা সঙ্গে করে আনতে। তখন বাদী ডিএমডি ফয়সাল শেখকে বকেয়া টাকা পে-অর্ডারের মাধ্যেমে দিতে চাইলে তিনি তাকে নগদ টাকা নিয়ে আসার জন্য জোর অনুরোধ করে।

এমডি ও ডিএমডির অনুরোধের প্রেক্ষিতে ০৮ অক্টোবর ২০২৪ অনুমান ০৬.১০ ঘটিকার সময় ভিকটিম,তার পরিবারের সদস্য সহ নগদ ৭২,৮০,০০০/-(বাহাত্তর লক্ষ আশি হাজার)টাকাদুইটি ব্যাগে করে নিয়ে নাফকো ডেভেলপার কোম্পানীর অফিসে যান। এ সময় ভিকটিমের কাছে থাকা সাদা শপিং ব্যাগের ভিতরে ৩২,৮০,০০০/- (বত্রিশ লক্ষ আশি হাজার) টাকাসহ অজ্ঞাতনামা ০১ জন ব্যক্তি কার পার্কিং হতে ভিকটিমকে ৬ষ্ট তলার অফিস কক্ষে নিয়ে যায়। অবশিষ্ট ৪০,০০,০০০/-

(চল্লিশ লক্ষ) টাকা ভিকটিমের স্ত্রী একটি ব্যাগে করে নিয়ে অফিসের নিচতলায় কার পার্কিংয়ে ব্যক্তিগত গাড়ির ভেতর অবস্থান করেন। ভিকটিম, ডিএমডি ফয়সাল শেখ এর অফিসে বসে কথা বলার সময় হঠাৎ অজ্ঞাতনামা ২০/২৫ জন ব্যক্তি মুখে মাস্ক পরা অবস্থায় পিস্তল সদৃশ্য বস্তু দিয়ে গুলি করা ভয় দেখিয়ে ভিকটিমকে মারধর করে ৩২,৮০,০০০/- (বত্রিশ লক্ষ আশি হাজার) টাকা কেড়ে নেয় ও তাদেরকে পাশের রুমে আটকে রাখে। পরবর্তীতে উক্ত অজ্ঞাত ব্যক্তিরা কার পার্কিংয়ে থাকা ভিকটিমের স্ত্রী, ছেলে, মেয়ে ও ড্রাইভারকে মারধর করে তাদের কাছে থাকা আরো ৪০,০০,০০০/- (চল্লিশ লক্ষ) টাকা কেড়ে নেয়।

তাছাড়া ভিকটিমের স্ত্রীর গলায় থাকা ১ ভরি ওজনের স্বর্ণের চেইন পরিবারের সদস্যদের ব্যবহৃত ০৫ (পাঁচ)টি মোবাইল ফোন কেড়ে নেয়। পরে ভিকটিমের স্ত্রী, ছেলে, মেয়ে ও ড্রাইভারকে ডিএমডি ফয়সাল শেখ এর অফিস কক্ষের পাশের রুমে সকলের সঙ্গে আটকে রেখে বাহির থেকে তালাবদ্ধ করে চলে যায়। তাদের চিৎকারে অজ্ঞাত ০১ জন ব্যক্তি দরজা খুলে দিলে তারা রুম থেকে বের হয়। তাদের আর্তচিৎকারে পার্শ্ববর্তী লোকজন ছুটে আসে এবং মিরপুর থানায় বিষয়টি জানালে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভিকটিমদের উদ্ধার করে।

পবর্তীতে রাজধানী ঢাকায় বিভন্ন জায়গায় অভিযান পরিচালনা করে অপরাধীদের গ্রেফতার করে ও তাদের নিকট হতে নগদ ৫৭,৫০,০০০ টাকা ও অন্যান্য আলামত উদ্ধার করে।এ ঘটনায় মিরপুর মডেল থানায় ৯ অক্টোবর একটি মামলা রুজু হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST