July 27, 2026, 12:14 am
শিরোনামঃ
সাহসিকতা ও কৃতিত্বপূর্ণ কাজের জন্য নয় জন পুলিশ সদস্য পুরস্কৃত ময়মনসিংহে সোহেল হত্যা: মূলহোতাসহ ৪ জন গ্রেপ্তার, হত্যায় ব্যবহৃত দা ও কোদাল উদ্ধার সেনা কর্মকর্তাদের পদোন্নতিতে মেধা-যোগ্যতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে : প্রধানমন্ত্রী রাজধানীতে ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৩ জন গ্রেফতার, মামলা ৪০ যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’ স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহে স্কুল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন খাদ্য ও স্বাস্থ্য রান্নার পর মাংস সবুজ কেন হয়? ভয় নয়, জানুন এর বৈজ্ঞানিক কারণ ও খাদ্যনিরাপত্তার বার্তা রাজশাহীতে এসআইয়ের বিরুদ্ধে গাড়ি আত্মসাৎ ও ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ নরসিংদীর রায়পুরায় ৫০ পিস ইয়াবাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও গ্রেফতার খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত রাখতে পারে : আইজিপি টেলিভিশনের অ্যাসাইনমেন্ট এডিটর ও চিফ রিপোর্টারদের -ডিআরইউর মতবিনিময় সভা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

মিরপুরে ট্রাফিক পুলিশ বক্স ভাংচুর ও পুলিশের উপর হামলার ঘটনায় গ্রেফতার ৯

Reporter Name

প্রথম বাংলা – মিরপুরে ট্রাফিক পুলিশ বক্স ভাংচুর ও পুলিশের উপর হামলার ঘটনায় ৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা মিরপুর বিভাগ।শনিবার (১৫ অক্টোবর ২০২২) রাজধানীর মিরপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা মিরপুর বিভাগের মিরপুর জোনাল টিম।

গ্রেফতারকৃতরা হলো- মোঃ জনি ইসলাম, মোঃ রাসেল মিয়া, মোঃ সুরুজ, মোঃ আক্তার, মোঃ শমসের উদ্দিন, মোঃ রনি, মোঃ কালিম, মোঃ মাসুদ রানা ও মোঃ সাম।শনিবার (১৫ সেপ্টেম্বর ২০২২) বিকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে উপস্থিত সাংবাদিকদের সামনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ, বিপিএম (বার), পিপিএম (বার)।

তিনি বলেন, গতকাল শুক্রবার (১৪ অক্টোবর ২০২২) মিরপুর ও পল্লবী থানা এলাকা দায়িত্বরত ট্রাফিক পুলিশ কর্তৃক নিষিদ্ধ ব্যাটারি চালিত রিক্সা চালনা বন্ধে মর্মে মহামান্য হাইকোর্ট বিভাগ কর্তৃক প্রদত্ত আদেশ প্রতিপালনের সময় কতিপয় উশৃঙ্খল রিক্সাচালক অবৈধ জনতা ট্রাফিক পুলিশ বক্স ভাংচুর ও কর্তব্যরত ট্রাফিক পুলিশের উপর অর্তকিত হামলা চালায়। এ ঘটনায় মিরপুর মডেল থানা ও পল্লবী থানায় মামলা রুজু হয়।

তিনি আরও বলেন, ট্রাফিক পুলিশ একজন প্রতিবন্ধী রিক্সা চালককে মারধর করেছে মর্মে অপপ্রচার চালিয়ে রিক্সা চালকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে দেয়। তারই প্রেক্ষিতে অবৈধ ব্যাটারি চালিত রিক্সার মালিক, চালক ও মটর ব্যাটারি ব্যবসার সাথে সংশ্লিষ্ট লোকজন এই ঘটনায় ইন্ধন দেয়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিবি প্রধান বলেন, পুলিশকে টার্গেট এবং সরকারকে বেকায়দায় ফেলার জন্য পরিকল্পিতভাবে এ হামলা করা হয়েছে। অতর্কিত হামলা করে পুলিশের মনোবল ভাঙ্গা যাবে না। পুলিশের উপর হামলাকারী ও ইন্ধনদাতা সকলকে আইনের আওতায় আনা হবে।গ্রেফতারকৃতদের মিরপুর মডেল থানা ও পল্লবী থানার রুজুকৃত মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণের আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে মর্মে জানান গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা।

ডিএমপি’র গোয়েন্দা মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মানস কুমার পোদ্দার, পিপিএম (বার) এর সার্বিক তত্ত্বাবধানে মিরপুর জোনাল টিমের টিম লিডার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।উল্লেখ্য এ ঘটনায় মিরপুর মডেল থানা পুলিশ কর্তৃক ১৩ জন ও পল্লবী থানা পুলিশ কর্তৃক ৮ জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সুত্র, ডিএমপি নিউজ



Our Like Page
Developed by: BD IT HOST