March 18, 2026, 5:54 am
শিরোনামঃ
কর কর্মকর্তা তানজিনা সাথীকে সাময়িক বরখাস্ত মন্ত্রিপরিষদ বৈঠকে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী বগুড়া সদর উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ময়মনসিংহে যানজট নিরসনে সংসদ সদস্য,সিটি প্রশাসক,পুলিশ সুপার ও মালিক সমিতি কোতোয়ালি মডেল থানা পুলিশের অভিযানে মাদক সহ গ্রেফতার ২ বস্তুনিষ্ঠ বুলেটিন ও তথ্য পরিবেশনে সংসদ গ্রন্থাগার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে : ডেপুটি স্পীকার আসন্ন ঈদ-উল-ফিতর”উপলক্ষে পুলিশ সুপার কর্তৃক যানজট নিরসনে ময়মনসিংহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট পরিদর্শন আন্তর্জাতিক বিশ্বতানের এর উদ্যোগে আলোচনা সভা,সম্প্রীতির ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন র‍্যাব-এসবি-সিআইডির শীর্ষ পদে রদবদল
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

মিরপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৪

Reporter Name

প্রথম বাংলা – রাজধানীর মিরপুর এলাকায় ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্রসহ ৪ জনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো-আজাদ হাওলাদার, মো: হান্নানহাওলাদার ,মো: মিলন লাঠিয়াল ও মো: আ: আজিজ হাওলাদার” গ্রেফতা রের সময় তাদের হেফাজত থেকে একটি ছেনা (চাকু জাতীয় ধারালো অস্ত্র), একটি চাপাতি, একটি লোহার রড ও ডাকাতির কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।শনিবার (১২ অক্টোবর) দিবাগত রাতে মিরপুর মডেল থানার কল্যানপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো: গিয়াস উদ্দিন মিয়া ডিএমপি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কতিপয় লোক মিরপুর মডেল থানার কল্যানপুর ওভার ব্রিজের নিচে দেশীয় অস্ত্রসহ ডাকাতি করার উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে টহল পুলিশের দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় সাধারণ জনগণের সহায়তায় দেশীয় অস্ত্রসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

মিরপুর মডেল থানায় রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা। ঘটনার সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যহত রয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST