July 15, 2026, 4:36 am
শিরোনামঃ
ভালুকার বনলতা আদর্শ গ্রামে সরকারি জমি কেনাবেচা ও রুম ভাড়া দেওয়ার অভিযোগ ১৫ বছরে পদার্পণ করলো বিএমএসএফ ময়মনসিংহে এনএসআই এর তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান : বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন ও মদের বোতল জব্দ বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের নতুন মহাপরিচালক ড. লতিফুল ইসলাম রাজারহাটে রাস্তা নিয়ে বিরোধে সংঘর্ষ, নিহত ১; আটক ১১ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরে লক্ষ্মীপুরে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ২ প্রতিষ্ঠানে ২৫ হাজার টাকা জরিমানা ১০১ যুগ্মসচিবকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে সংযুক্ত বাসস লক্ষীপুরে দিন দুপুরে দোকানে চুরি, গণধোলাই দিয়ে চোরকে পুলিশে সোপর্দ ইনসানিয়াত বিপ্লব,বাংলাদেশ চট্টগ্রাম জেলা শাখার পক্ষ থেকে বন্যায় কবলিত মানুষদের ত্রান সামগ্রী বিতরণ”
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

মিলাদুন্নবী উপলক্ষে বিএমএসএফ’র উদ্যোগে দোয়া ও মিষ্টি বিতরণ

Reporter Name

ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান খান, স্টাফ রিপোর্টার:: বিশ্বনবী, বিশ্ব মহামানব, মুসলিম জাতির পথপ্রদর্শক মহানবী হযরত মুহাম্মদ (সা:) এর জন্ম ও মৃত্যু দিবস ঈদ ই মিলাদুন্নবী উপলক্ষে দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়। রোববার ৯ অক্টোবর বিকাল ৫টায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের উদ্যোগে রাজধানীর মাতুয়াইলে জার্নালিস্ট শেল্টার হোমে দোয়া শেষে জামিয়া কারিমিয়া মাদ্রাসার এতিম শিশুদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর, উপ-প্রচার সম্পাদক সুজন মাহমুদ, সহ-দপ্তর সম্পাদক ও শেল্টার হোমের ইনচার্জ এখলাস উদ্দিন রিয়াদ প্রমূখ নেতৃবৃন্দ।

উক্ত সভায় মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি চেয়ারম্যান বলেন, ধর্ম যার-যার উৎসব সবার । মহান করুনাময় সৃষ্টিকর্তা ঘোষণা করেনছেন, আমি তোমাকে প্রেরণ করেছি বিশ্ব জগতের জন্য বিশেষ রহমত স্বরুপ।

জগতের রহমত ও কল্যাণস্বরূপ আবির্ভূত হয়েছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ (সাঃ)। আজ শেষ নবীর জন্মদিন। নবীজি কতটুকু উদার ছিলেন তা এখনকার বর্তমান অনেক মুসলিম জানেন না। হযরত মোহাম্মদ ( সা : ) এতিমদের প্রতি ছিলেন অনেক সহানুভূতিশীল। বিশ্ব বাসীর মাঝে প্রিয় নবীর আদর্শ বিকশিত হোক, এই কামনা করি।

বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা:) এর রুহের মাগফেরাত কামনায় দোয়াসহ বিশ্ব উম্মাহর শান্তি কামনা করা হয়।



Our Like Page
Developed by: BD IT HOST