April 17, 2026, 2:31 am
শিরোনামঃ
“বাংলাদেশ কৃষি ব্যাংক দিঘলী বাজার শাখায় শুভ হালখাতা-১৪৩৩ অনুষ্ঠান” টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান আইজিপির সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ যাত্রাবাড়ী থানা পুলিশ কর্তৃক সিরিয়াল রেপিস্ট রাশেদুল ইসলাম রাব্বি গ্রেফতার ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগ করবে সরকার : সংসদে প্রধানমন্ত্রী নতুন শ্রমবাজারের সন্ধানে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫০৫৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাবেক ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক বাংলা বর্ষবরণে ময়মনসিংহে বর্ণিল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ৪৪২টি মোবাইল ফোন, নগদ আট লক্ষ ৮৪ হাজার টাকা ও মোবাইলের যন্ত্রাংশসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

মুক্তিযোদ্ধা আরশাদ আলী কর্তৃক আবুলের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বরাবরে অভিযোগ, তদন্তের দায়িত্ব এসপিকে

Reporter Name

নিজস্ব প্রতিনিধি :

এবার আবুল হোসেন মোড়লের  বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার  বরাবরে অভিযোগ করেন সাতক্ষীরার কালীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা আরশাদ আলী মোড়ল , তদন্তের দায়িত্ব সাতক্ষীরার এসপিকে,৩ বীর মুক্তিযো দ্ধা সহ ৯ জন সাক্ষীর জবানবন্দি গ্রহন।গত ২ মে ২০ ২৩ ইং সাতক্ষীরার কালীগঞ্জের পশ্চিম নারায়ণ পুরের  বীর মুক্তিযোদ্ধা  আরশাদ আলী মোড়ল একই এলাকা র আবুল হোসেন মোড়ল পিতা মোঃ আদর আলী মোড় ল এর বিরুদ্ধে প্রধান মন্ত্রীর দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন আবুল হোসেন সহ তার সহযোগীরা পরস্পর  সন্ত্রাসী তারা পরসম্পদ লোভী প্রকৃতির ব্যক্তি ইতিপূর্বে আবুল হোসেন মোড়ল  এর  বিরুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জননেত্রী শেখ হাসিনার বাঁধানো ছবি ভাঙচুর ও পদদলিত করা সহ জাতীয় পতাকা পোড়ানো,কালীগঞ্জ আওয়ামী লী গের দলীয় কার্যালয় ভাঙচুর আওয়ামী নেতাকর্মীদের ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘর ভাঙচুর লুটপাট সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন এবং দেশত্যাগের হুমকি প্রদান, অন্যের জমি জোরপূর্বক জবর  দখল করা সহ একাধিক মামলা চলমান রহিআছে।

উক্ত ব্যক্তি সুকৌশলে আওয়ামী লীগের ভেতরে অনুপ্রবেশ করে এবং সন্ত্রাসবাহিনী গঠন করে ক্ষমতার অপব্যবহার করে এলাকার নিরীহ মানুষের উপর জুলুম জমি দখল মিথ্যা মামলার ভয় দেখিয়ে অর্থ আত্মসাৎ

সহ তার ছেলে  রবিউল আলমের ক্রয়কৃত ও নিজ নামে রেকর্ডিয় সম্পত্তিতে নির্মিত বসতবাড়ি ভাঙচুর  করে উক্ত জমি দখল করে নেয় এরপর গত ১০-৫-২০ ১৯ ইং তারিখ পবিত্র রমজান মাসে শুক্রবার দুপুর অনুমান ২:০০ ঘটিকার সময় স্থানীয় মসজিদের জুমার নামাজ শেষে মসজিদের বারান্দায় আবুল হোসেন মোড়ল তার সন্ত্রাসী বাহিনীর নিয়ে তাকে রোজাদার অবস্থায় মারপিট করে ও অকথ্য  ভাষায় গালিগালাজ করে এবং আবুল হোসেন আরশাদ আলী মোড়লের গালে চড় মারে দাড়ি ধরিয়া টানা হেছড়া করে।

মাটিতে ফেলে দেয় তার সাথে থাকা অন্যান্যরা তাকে মারপিট করে এবং মসজিদের দেয়ালের গ্রিলে ঈদ দিয়ে আঘাত করে এবং তাকে মেরে ফেলার উদ্দেশ্যে হামলা করেন  তার চিৎকারে উপস্থিত মুসল্লী বীর মুক্তি যোদ্ধা আক্তার হোসেন সহ, আজিজুর রহমান ,মনসুর আলী ,মোখলেসুর রহমান ,মোঃ শহিদুল ইসলাম ,মোঃ রুহুল আমিন সর্বসাং পশ্চিম নারায়ণপুর থানা কালি গঞ্জ জেলা সাতক্ষীরা সহ উপস্থিত মুসল্লীরা এগিয়ে আসলে আবুল হোসেন মোড়ল সহ অন্যান্য সন্ত্রাসীরা পালিয়ে যায়।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যতা সৃষ্টি করে এবং পরদিন ১১, ৫ ২০১৯ ইং তারিখ স্থানীয় একাধিক পত্র পত্রিকা ঘটনাটি প্রকাশিত হয় এবং সেই দিন তিনি থানা য় অভিযোগ করেন এবং থানা প্রশাসন বিষয়টি মীমাং সার জন্য স্থানীয় মুক্তিযোদ্ধাদের ওপর ন্যস্ত করেন। কিন্তু তারা দেরী করায় এবং মীমাংসা না করার কারণে আবুল হোসেন মোড়ল এরপর থেকে তার উপর আরো নির্যাতন বাড়িয়ে দেন একপর্যায়ে অসচ্ছল মুক্তিযোদ্ধা কোটায় বীর মুক্তিযোদ্ধা আরশাদ আলী মোড়লের নামে সরকারিভাবে একটি ঘর বরাদ্দ হলে সেই ঘর সরকারিভাবে উঠাইতে আসলে মোঃ আবুল হোসেন মোড়ল তার  সন্ত্রাসীদের নিয়ে বাধা প্রদান করেন এবং মুক্তিযোদ্ধার উপর হামলা করেন তাই এখনো পর্যন্ত ঘরটি তুলতে পারেনি  এবং বিভিন্ন সময় সন্ত্রাসী বাহিনী নিয়ে তার বাড়ির আশেপাশে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ঘোরাফেরা করে।

এবং নিয়মিত প্রাননাশের হুমকি দিয়ে যাচ্ছে এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত প্রশাসনের কাছে অভিযোগ দিয়ে কোন কুল কিনারা না পেয়ে তিনি প্রধান মন্ত্রীর কাছে অভিযোগ দায়ের করেন বলে তিনি অভিযোগে উল্লেখ করেন।এর আগে আরশাদ আলী মোড়ল আবুল হোসেনের বিরুদ্ধে কালিগঞ্জ থানায় অভিযোগ করলে,আবুল হোসেনকে থানা পুলিশ গ্রেপ্তার করে আদালতে সোপর্দ  করেন এবং তিনি জামিনে বের হয়ে আসেন। 

 এ ব্যাপারে আবুল হোসেন মোড়লের কাছে ফোন দিয়ে জানতে চাইলে তিনি বলেন বীর মুক্তিযোদ্ধা আরশাদ আলী মোড়ল এর  অভিযোগ মিথ্যা ও বানোয়াট তিনি তার সাথে এমন কিছু কখনো করেনি আর করার ইচ্ছেও নেই বলে তিনি জানান ।



Our Like Page
Developed by: BD IT HOST