October 17, 2026, 8:54 am
শিরোনামঃ
গুলি করে সাংবাদিককে হত্যা জনপ্রশাসন মন্ত্রণালয়ের ‘সিনিয়র সচিব’ হলেন মোঃ কামরুজ্জামান চৌধুরী খাদ্য গুদাম পরিদর্শন করে দায়িত্ব হারালেন মন্ত্রীর এপিএস খাদ্যের মান যাচাইয়ের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু শাহজাদপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে এভারকেয়ার হাসপাতালে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী শারদীয় দুর্গাপূজা: চকরিয়ার উপজেলা ও পৌরসভার মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিভিন্ন জেলায় খাদ্যগুদামে অনিয়ম-দুর্নীতির অভিযোগ চট্টগ্রামে সিআইডির সাইবার পুলিশ সেন্টার এর উদ্বোধন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

মেয়র লিটনের সুস্থতা কামনায় বরেন্দ্র প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name

নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের আশু রোগমুক্তি কামনায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৪ অক্টোবর) বাদ জুম্মা রাজশাহী নগরীর শিরোইল বাস টার্মিনাল পূবালী মার্কেটে অবস্থিত রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় বাস টার্মিনাল মসজিদের খতিব মাওলানা মোঃ আব্দুল খালেক এ দোয়া মাহফিল পরিচালনা করেন।

দোয়া মাহফিলে ২১ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, মহানগর আওয়ামী লীগ সদস্য মোহাম্মদ সোহেল, কৃষকলীগ নেতা শামসুল হক মিঠু, মহানগর শ্রমিকলীগ সদস্য এসএম শফিকুল আলম ইমন, সেচ্ছাসেবক লীগের শুকুর আলী-সহ ২১ নং ওয়ার্ড আওয়ামী লীগ সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি আবু কাওসার মাখন, সাধারণ সম্পাদক রেজাউল করিম, সিঃ সহ সভাপতি শামসুল ইসলাম, সহ-সভাপতি ফারুক হোসেন, সহ-সাধারণ সম্পাদক আল আমিন হোসেন, কোষাধ্যক্ষ ওদুদুজ্জামান সুবাস, নির্বাহী সদস্য শাহিনুর রহমান সোনা, শাহীন সাগর, সদস্য আনসার তালুকদার স্বাধীন,

এফডি আর ফয়সাল, আবুল হাসেম, হাবিল উদ্দিন, রিদয় খান, মোস্তাফিজুর রহমান জীবন, নিহাল খান, শফিকুল ইসলাম, মানিক হোসেন, আদিল শেখ, আকতার হোসেন হীরা, মৃদুল হোসেন, সামীম শেখ, মামুন, আকিব, ইমন, শাহীন, মোহন, সোনিয়া, রাজীব, জাহিদ, রিপন-সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দোয়া মাহফিলে ২১ নং ওয়ার্ডের সাধারণ জনগণসহ মসজিদের মুসল্লীগণ উপস্থিত ছিলেন। মিলাদ মাহফিল শেষে তবারক বিতরণ করা হয়।



Our Like Page
Developed by: BD IT HOST