March 17, 2026, 12:37 am
শিরোনামঃ
র‍্যাব-এসবি-সিআইডির শীর্ষ পদে রদবদল খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে মোবাইল কোর্ট ও আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে : সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী মসিকের সকল কর্মকর্তা ও কর্মচারী নগরবাসীর সেবক : নবনিযুক্ত প্রশাসক রুকুনোজ্জামান রোকন  “টাকাখেকো ইঞ্জিনিয়ার”সমীরণ মিস্ত্রী’গণপূর্তে শতকোটি টাকার সিন্ডিকেট”পরকীয়া কেলেঙ্কারি ও ভারত পর্যন্ত সম্পদের ছড়াছড়ি প্রকাশ্যে কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, নিহত ১ সিটিটিসি’র স্পেশাল অ্যাকশন গ্রুপের অভিযানে নয়জন মাদকসেবী গ্রেফতার কুমিল্লায় আর্মি মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন ও হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন ময়মনসিংহে যানজট ও নাগরিক সেবা শীর্ষক গোলটেবিল সংলাপ অনুষ্ঠিত ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

মোহাম্মদপুরে সেনা-র‌্যাবের পোশাকে বাসায় ডাকাতি, গ্রেপ্তার ৮

Reporter Name

প্রথম বাংলা – রাজধানীর মোহাম্মদপুরে সেনা-র‌্যাবের পোশাক পরে ব্যবসায়ীর বাসায় ডাকাতির ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এসময় ডাকাতি হওয়া সাত লাখ টাকা উদ্ধার করা হয়েছে।রোববার (১৩ অক্টোবর) র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস গণমাধ্যম কে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আট জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে পাঁচজন বিভিন্ন বাহিনীর চাকরিচ্যুত সদস্য। বাকি তিনজন সাধারণ মানুষ। তাদের কাছ থেকে সোনার একটি ব্রেসলেট ও আংটি উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, ডাকাতির এ ঘটনায় কোনো বাহিনীর কেউ জড়িত থাকলে তাদেরও গ্রেপ্তার করা হবে।

শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে মোহাম্মদপুর তিন রাস্তা মোড়ের কাছে ব্যবসায়ী আবু বকরের বাড়িতে সেনাবাহিনী ও র‌্যাবের পোশাক পরে সংঘবদ্ধ ডাকাত দল প্রবেশ করে। তাদের মুখে মাস্ক ছিল।

এসময় ৮৫ লাখ টাকা ও ৫০ ভরি স্বর্ণালংকার লুট করে”বাড়ি টিতে থাকা সিসিটিভি ক্যামের ফুটেজে দেখা যায়, রাত সাড়ে ৩টার দিকে বাড়ির মূল ফটক দিয়ে প্রথমে সেনাবাহিনীর ইউনিফর্মের মতো দেখতে পোশাক পরা ১১ জন প্রবেশ করে। তাদের সঙ্গে র‌্যাব সদস্যদের ব্যবহৃত কটির মতো দেখতে কটি পরা চারজন ও সাধারণ পোশাকে পাঁচজন ছিল।

সংগৃহীত ছবি



Our Like Page
Developed by: BD IT HOST