October 10, 2026, 11:36 pm
শিরোনামঃ
ময়মনসিংহ সদরের ভাবখালী ইউনিয়ন ভূমি কর্মকর্তার ঘুষ বাণিজ্য ও অসদাচরণে অতিষ্ঠ সেবাগ্রহীতারা ১৯ মিনিটে: প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়ন কর্মকর্তা পরীক্ষা স্থগিত, ভোগান্তিতে পরীক্ষার্থীরা সেনবাগে নোবিপ্রবিতে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠিত অটো রিকসার দুর্ঘটনাকে পুঁজি করে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ মফিজ উল্লাহ ও মুক্তা বেগমের বিরুদ্ধে নরসিংদীর শিবপুরে মাদক সম্রাট ইমন বিপুল পরিমান মাদক দ্রব্য সহ গ্ৰেফতার ১ জেলা গোয়েন্দা শাখা ময়মনসিংহ ডিবি’র অভিযানে ইয়াবা -হেরোইন সহ দুই মাদক মাদক ব্যবসায়ী গ্রেফতার ৬ নং চরশাহী ইউনিয়ন, বিএনপির মহিলা দলের সম্মেলন সম্পুর্ন খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে খাদ্যের মজুত ও সরবরাহ পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে : খাদ্যমন্ত্রী শাহজাদপুরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় বিভিন্ন উপকরণ বিতরণ দেশে চাহিদার তুলনায় বেশি খাদ্য মজুদ আছে : খাদ্যমন্ত্রী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

যমুনা বীমা কোম্পানির টাকা আত্মসাৎ অভিযোগের তীর বহিষ্কৃত ৩ কর্মকর্তা পালাতক

Reporter Name

নিজস্ব প্রতিবেদকঃ দেশের শীর্ষস্থানীয় বীমা প্রতিষ্ঠান যমুনা লাইফ ইনসিওরেন্স এর নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিত্তীহীন অপপ্রচার চালানোর অভিযোগ করেছে প্রতিষ্ঠানটি।

এ ঘটনায় রাজধানীর পল্টন থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। স্বনামধন্য এ প্রতিষ্ঠানটির পক্ষ থেকে যমুনা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড এর পক্ষে মূখ্য নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান খন্দকারের দায়েরকৃত ঐ জিডি থেকে জানা যায় – যমুনা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটে ডে সারাদেশে প্রায় ২৫০০ কর্মকর্তা – কর্মচারী কাজ করেন।

প্রতিষ্ঠানটির বীমা সেবা নিচ্ছেন প্রায় ৮০০০ গ্রাহক। হাজারো কর্মজীবী ও গ্রাহকদের আর্থিক নিরাপত্তা দিয়ে প্রতিষ্ঠানটি দেশব্যাপী সুনাম কুড়িয়েছে। কিন্ত সম্প্রতি “স্বাধীন বাংলাদেশ ” নামক একটি ফেসবুক ফেক আইডি থেকে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন, গুজব ছড়ানো হচ্ছে।

যাতে কোম্পানীর সুনাম ক্ষুন্ন হচ্ছে সাধারণ ডায়েরিতে অপপ্রচারকারী ঐ ফেসবুক আইডি এবং আরো যারা এর সাথে জড়িত তাদের বিরুদ্ধে দ্রুত তদন্ত পূর্বক আইনি ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে আবেদন জানানো হয়।

উল্লেখ্য, এর আগে গত ৮ সেপ্টেম্বর যমুনা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড এর চট্টগ্রাম মডেল সার্ভিস সেন্টারের ইনচার্জ ও উন্নয়ন বিভাগের জেনারেল ম্যানেজার মোঃ সাজ্জাদ হোসেন চৌধুরী, ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ আতিকুর রহমান, ও মিসির রায়হান কে,

কোম্পানীতে অনুপস্থিত এমন বীমা করিয়ে গ্রাহকদের সাথে বিভিন্ন অনিয়ম ও প্রতারণার মাধ্যমে অর্থ আত্নসাৎ করার অভিযোগে বহিষ্কার করা হয়। এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া অব্যাহত আছে বলে অগ্রযাত্রা কে জানিয়েছে যমুনা লাইফ ইনসিওরেন্স কর্তৃপক্ষ। তাদের সাথে কাউকে লেনদেন না করতে ও অনুরোধ জানিয়েছে প্রতিষ্ঠানটি।

কোম্পানি সূত্র নিশ্চিত করেছে অপকর্মের জেরে বহিষ্কার হয়ে এই ৩ কর্মকর্তা সাজ্জাদ, আতিকুর ও মিসির প্রতিষ্ঠানটির বিরুদ্ধে প্রতিশোধের অস্ত্র হিসেবে বেছে নিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমকে। স্বাধীন বাংলাদেশ নামক ফেইক ফেসবুক আইডি ব্যবহার করে তারা তাই নানান রকম কুৎসা রটাচ্ছে বলে অভিযোগ প্রতিষ্ঠানটির।

কোম্পানি সুত্র আরো জানিয়েছে বহিষ্কৃত এ ৩ কর্মকর্তা গ্রাহকদের টাকা আত্মসাৎ করে দেশ ছেড়ে পালানোর পথ খুঁজছেন। অবিলম্বে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে যমুনা লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ।



Our Like Page
Developed by: BD IT HOST