August 24, 2026, 4:49 am
শিরোনামঃ
উখিয়ার পালংখালীতে গ্রাহকের টাকা নিয়ে উধাওয়ের অভিযোগ, সড়ক অবরোধ কৃতি শিক্ষার্থীদের শুধু সংবর্ধনা নয়, সুমানুষ হওয়ার প্রেরণা দিতে হবে: ডেপুটি স্পিকার রাজধানীতে ডিবি পুলিশের অভিযান: পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার জাতীয় রাজস্ব বোর্ডের,সিআইসিতে সেলিনা,আয়কর গোয়েন্দায় মহিদুল হাসান রংপুরে বাড়ির ভেতর থেকে সাবেক স্কুল শিক্ষক, স্ত্রী ও দুই সন্তানের লাশ উদ্ধার। জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন মন্ত্রীত্বহীন নোয়াখালী,পাঁচ আসনে বিপুল ভোটে জয়, তবুও মন্ত্রিসভায় নেই কোন প্রতিনিধি! খান সেলিম রহমান’আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা কৃতজ্ঞতা তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ কে দৈনিক মুক্তিযুদ্ধ ৭১ সংবাদ পরিবারের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন আফরোজা খানম রিতা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

যারা কুচক্রী মহল কোনোভাবেই আমাদের সঙ্গে পারবে না – র‍্যাব ডিজি

Reporter Name

প্রথম বাংলা – র‍্যাবের মহাপরিচালক (ডিজি) একেএম শহিদুর রহমান বলেছেন, এখন পর্যন্ত পূজায় বিচ্ছিন্ন দুয়েকটি ঘটনা ছাড়া সবই শান্তিপূর্ণভাবে হচ্ছে। আশা করি শান্তিপূর্ণভাবেই এই পূজা আমরা পার করব। যারা কুচক্রী মহল আছে তারা কোনোভাবেই আমাদের সঙ্গে পারবে না। তাদের হীন প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়ে ভালো মানুষদেরই বিজয় হবে।

শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শহরের আমলাপাড়া পূজা মণ্ডপ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

একেএম শহিদুর রহমান বলেন, এ দেশে হাজার বছর ধরে সমস্ত সম্প্রদায়ের মানুষ আমাদের সামাজিক ধর্মীয় অনুষ্ঠান সবাই মিলে একসঙ্গে করে আসছি। আমাদের একটি অসাম্প্রদায়িক ঐতিহাসিক চরিত্র রয়েছে। আমরা যেন একইভাবে ভবিষ্যতেও সব সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণভাবে নিজেদের উৎসব পালন করতে পারি সেই প্রত্যাশাই করি।

তিনি আরও বলেন, এবারের পূজা উপলক্ষে আমাদের র‍্যাবসহ সকল বাহিনী, এমনকি সশস্ত্র বাহিনীও এবার মাঠে আছে। আমরা সব বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় এই অনুষ্ঠানটি উৎসবমুখর করতে ও কোনো রকমের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে তা নিশ্চিত করতে কাজ করে যাবো।

এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার, র‌্যাব-১১-এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, র‌্যাব-১১-এর সিপিসি-১-এর কোম্পানি কমান্ডার মেজর অনাবিল ইমাম, নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তরিকুল ইসলাম।



Our Like Page
Developed by: BD IT HOST