July 27, 2026, 3:51 am
শিরোনামঃ
সাহসিকতা ও কৃতিত্বপূর্ণ কাজের জন্য নয় জন পুলিশ সদস্য পুরস্কৃত ময়মনসিংহে সোহেল হত্যা: মূলহোতাসহ ৪ জন গ্রেপ্তার, হত্যায় ব্যবহৃত দা ও কোদাল উদ্ধার সেনা কর্মকর্তাদের পদোন্নতিতে মেধা-যোগ্যতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে : প্রধানমন্ত্রী রাজধানীতে ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৩ জন গ্রেফতার, মামলা ৪০ যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’ স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহে স্কুল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন খাদ্য ও স্বাস্থ্য রান্নার পর মাংস সবুজ কেন হয়? ভয় নয়, জানুন এর বৈজ্ঞানিক কারণ ও খাদ্যনিরাপত্তার বার্তা রাজশাহীতে এসআইয়ের বিরুদ্ধে গাড়ি আত্মসাৎ ও ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ নরসিংদীর রায়পুরায় ৫০ পিস ইয়াবাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও গ্রেফতার খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত রাখতে পারে : আইজিপি টেলিভিশনের অ্যাসাইনমেন্ট এডিটর ও চিফ রিপোর্টারদের -ডিআরইউর মতবিনিময় সভা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

যুক্তরাজ্যের প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ’র বৈঠক

Reporter Name

প্রথম বাংলা : ব্রিটিশ হাইকমিশন, ঢাকার সিনিয়র গভর্ন্যান্স অ্যাডভাইজার নিল গান্ধী এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মোঃ ইসমাইল জবিউল্লাহ -এর সঙ্গে তাঁর কার্যালয়ে ৭ জুলাই মঙ্গলবার সৌজন্য সাক্ষাৎ করেন।

বৈঠকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্ন্যান্স ইনোভেশন ইউনিটের মহাপরিচালক ড. দেলওয়ার হোসেন এবং পরিচালক মোঃ মনিরুল ইসলাম পাটোয়ারীও উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে সুশাসন প্রতিষ্ঠা, রাষ্ট্রের কার্যকারিতা বৃদ্ধি, জনপ্রশাসনকে আরও জবাবদিহিমূলক, তথ্যনির্ভর ও নাগরিককেন্দ্রিক করে গড়ে তোলা, সরকারি সেবা সরলীকরণ, দক্ষ মানবসম্পদ উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, নারী ক্ষমতায়ন এবং সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচির দ্রুত ও দৃশ্যমান বাস্তবায়নে বাংলাদেশ যুক্তরাজ্য সহযোগিতা আরও জোরদারের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

উপদেষ্টা জনাব মোঃ ইসমাইল জবিউল্লাহ বাংলাদেশের উন্নয়নে যুক্তরাজ্যের দীর্ঘদিনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিএনপির নির্বাচনী ইশতেহারের আলোকে নাগরিককেন্দ্রিক উদ্যোগ, সেবা সরলীকরণ ও জনপ্রশাসন সংস্কার বাস্তবায়নে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা করেন। প্রতিনিধিদলও বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়ন, কার্যকর রাষ্ট্রব্যবস্থা গঠন এবং জনগণের জন্য উন্নত সেবা নিশ্চিত করতে যুক্তরাজ্যের অব্যাহত সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করে।

প্রতিনিধিদলে আরও ছিলেন ড্যানিয়েল ব্রিস্টো, অ্যাসোসিয়েট ডিরেক্টর (মিডল ইস্ট অ্যান্ড সাউথ এশিয়া), জশ ওয়াইজম্যান, অ্যাসোসয়েট ডিরেক্টর (এশিয়া-প্যাসিফিক), শাহনাজ করিম, গভর্ন্যান্স অ্যাডভাইজার, ব্রিটিশ হাইকমিশন, ঢাকা; কিম ম্যাককুয়ে, চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড লিগ্যাল অ্যাডভাইজার, কাজী ফয়সাল বিন সেরাজ, কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ, এশিয়া ফাউন্ডেশন এবং হুইট ম্যাসন, কমিউনিকেশনস স্পেশালিস্ট।



Our Like Page
Developed by: BD IT HOST