July 29, 2026, 11:07 am
শিরোনামঃ
লক্ষ্মীপুরে চাঁদা দাবির জেরে হোটেল কর্মচারীর ওপর হামলার অভিযোগ নরসিংদীর শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মানবিক সহায়তা করলেন অসহায় বিধবা মিলন রাণী দাসকে সারজিস ও নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী চলতি বোরো ধান ও চাউল সংগ্রহ নিয়ে চলছে তুঘলকি কান্ড সেনাবাহিনী প্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ টম ক্রুজের পদবি বাদ দিলেন মেয়ে সুরি, মায়ের মধ্যনাম ‘নোয়েল’ এখন তার শেষ নাম তিন মাসে ১ লাখ ৪১ হাজার ৯৮৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম ৯/১১-এর ২৫তম বার্ষিকীর স্মরণানুষ্ঠানে মামদানির অংশগ্রহণ ঠেকাতে পিটিশন, স্বাক্ষর প্রায় ১৭ হাজার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

যুক্তরাষ্ট্রে সংবর্ধিত মোহাম্মদ নিজাম উদ্দিন জিটুর সংবর্ধনা

Reporter Name

নিজস্ব প্রতিনিধিঃ যুক্তরাষ্ট্রে সংবর্ধিত হলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় শিল্প ও বানিজ্য বিষয়ক উপকমিটির সদস্য এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি টেলিলিংক গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু।সোমবার স্থানীয় রাত ৮টায় মার্কিন যুক্তরাষ্ট্রের সোনাইমুড়ী চাটখিল প্রবাসীদের উদ্যোগে নোয়াখালী সমিতির নোয়াখালী ভবনে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে তাকে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ যুক্তরাষ্ট্র শাখার সভাপতি সিদ্দিকুর রহমান ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুস সামাদ আজাদ সহ সভাপতি আবুল কাশেম প্রবাসী কল্যান সম্পাদক সোলাইমান এক নং কার্যকরি সদস্য শাহানারা রহমান মিলেনিয়াম টিভির চেয়ারম্যান ড নুর মোহাম্মদ সহ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ শ্রমীক লীগের নেতৃবৃন্দ সহ নোয়াখালী কমিউনিটির নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বাংলাদেশের শিল্পাঙ্গনের উজ্জল নক্ষত্র মোহাম্মদ নিজাম উদ্দিন জিটুর ভূয়সী প্রশংসা করে বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে এমন শিল্প উদ্যোক্তাদের বিকল্প নেই। দলের দুঃসময়ের আন্দোলনের চালিকা শক্তি তারা। তাই সকলের উচিত মোহাম্মদ নিজাম উদ্দিন জিটুর মতো নেতাদের হাতকে শক্তিশালী করা।

সভায় সংবর্ধিত অতিথি মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু বলেন,যেদিন থেকে বঙ্গবন্ধু বন্ধুর সু-দূর প্রসারী রাষ্ট্রদর্শন বুঝতে শিখেছি সেদিন থেকে তাঁর আদর্শে উজ্জীবীত হয়ে জয়বাংলার মিছিলে শামিল হয়েছি। আমরণ বঙ্গবন্ধু আদর্শ ধারন করে দেশ ও মানুষের কল্যানে কাজ করে যেতে চাই।দেশের ব্যবসায়ীদের ও সাধারণ মানুষের কলানে কাজ করে যাচ্ছি, আগামীতে কাজ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।



Our Like Page
Developed by: BD IT HOST