September 24, 2026, 4:58 am
শিরোনামঃ
নরসিংদীর শিবপুরে ৩ মাদক ব্যাবসায়ী গ্ৰেফতার আনন্দমোহন বসুকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে : ওয়াহাব আকন্দ এমপি নবনিযুক্ত পুলিশ সুপারের যোগদান ও মতবিনিময় সভা জামালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা ও সদর থানার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করলেন ডিআইজি, পটিয়ায় ঢাকাগামী ট্রেনের ধাক্কায় কর্ভাটভ্যান দ্বিখন্ডিত।আটকা পড়ে ১৮শ পর্যটক। মহামান্য রাষ্ট্রপতির আজ অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার কাজল এর সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রথমবার পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

যৌথ অভিযানে সারা দেশে ১৪৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার ৬৪

Reporter Name

প্রথম বাংলা – অবৈধ অস্ত্র উদ্ধারে গত ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে এখন পর্যন্ত ১৪৪টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এসব অস্ত্র রাখার অভিযোগে ৬৪ জনকে গ্রেফতার করা হয়েছে। আজ শক্রবার পর্যন্ত ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যৌথ অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।পুলিশ সদর দপ্তর হতে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে- ৮টি রিভলবার, পিস্তল ৪১টি, রাইফেল ১১টি, শটগান ১৭টি, পাইপগান ৫টি, শুটারগান ১৯টি, এলজি ১০টি, বন্দুক ২২টি, একে-৪৭-১ একটি, গ্যাসগান একটি, চাইনিজ রাইফেল একটি, এয়ারগান একটি, টিয়ার গ্যাস লঞ্চার একটি, এসএমজি তিনটি ও এসবিবিএল তিনটি।

উল্লেখ্য, বাংলাদেশ সশস্ত্র বাহিনী, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কোস্টগার্ড এবং র‍্যাব কর্তৃক অবৈধ অস্ত্র উদ্ধারে ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া যৌথ অভিযান অব্যাহত আছে।
ছবি, সংগৃহীত



Our Like Page
Developed by: BD IT HOST