July 27, 2026, 6:52 am
শিরোনামঃ
সাহসিকতা ও কৃতিত্বপূর্ণ কাজের জন্য নয় জন পুলিশ সদস্য পুরস্কৃত ময়মনসিংহে সোহেল হত্যা: মূলহোতাসহ ৪ জন গ্রেপ্তার, হত্যায় ব্যবহৃত দা ও কোদাল উদ্ধার সেনা কর্মকর্তাদের পদোন্নতিতে মেধা-যোগ্যতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে : প্রধানমন্ত্রী রাজধানীতে ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৩ জন গ্রেফতার, মামলা ৪০ যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’ স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহে স্কুল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন খাদ্য ও স্বাস্থ্য রান্নার পর মাংস সবুজ কেন হয়? ভয় নয়, জানুন এর বৈজ্ঞানিক কারণ ও খাদ্যনিরাপত্তার বার্তা রাজশাহীতে এসআইয়ের বিরুদ্ধে গাড়ি আত্মসাৎ ও ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ নরসিংদীর রায়পুরায় ৫০ পিস ইয়াবাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও গ্রেফতার খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত রাখতে পারে : আইজিপি টেলিভিশনের অ্যাসাইনমেন্ট এডিটর ও চিফ রিপোর্টারদের -ডিআরইউর মতবিনিময় সভা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রংপুরের কাউনিয়ায় ধর্মীয় সম্প্রতি ও সামাজিক বন্ধন বিষয়ক সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name

কাউনিয়া উপজেলা প্রতিনিধি

ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক বন্ধনকে সুসংহত করার লক্ষ্যে রংপুরের কাউনিয়ায় সামাজিক-সম্প্রীতির বন্ধন বিষয়ক এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা টিপু মুন্সি অডিটোরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তাহমিনা তারিন সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ারুল ইসলাম মায়া।

উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ সামসুজ্জামান আজাদ এর সঞ্চালনায় সম্প্রীতি সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আঙ্গুরা বেগম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও শহীদবাগ ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আব্দুল হান্নান, কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোন্তাছের বিল্লাহ,

জেলা মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কোম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সরদার আব্দুল হাকিম , বালাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আনছার আলী, উপজেলা পূঁজা উদযাপন কমিটির আহবায়ক প্রদীপ গোস্বামী, পেশ ইমাম আবু বক্কর সিদ্দিক প্রমুখ।

সমাবেশে উপজেলার বিভিন্ন দফতরের প্রধানগণ, রাজনৈতিক নেতা, সাংবাদিক, মন্দিরের পুরোহিত, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন স্কুল, মাদরাসা ও কলেজের শিক্ষক ও শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণ এতে অংশ নেন।



Our Like Page
Developed by: BD IT HOST