July 11, 2026, 9:11 pm
শিরোনামঃ
নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত সেক্রেটারি বিল্লাল হোসেনের সুস্থতা কামনায় দোয়া ঢামেক এর ৮০ বছর পূর্তি ও ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ৯৬১ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ নরসিংদীর মাধবদীতে ৩ বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হামলায় ৩ জন আহত মাদ্রাসাগুলোতে ঈমানের দিশা নাই, ইসলামের আসল ধারার জ্ঞান নাই, মানবতার শিক্ষা নাই। -আল্লামা ইমাম হায়াত। জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: চীফ হুইপ নূরুল ইসলাম মণি যেখানে যাব, এক সাথে যাব’—সাংবাদিক সাইমনের ভাতিজা তানজিল ইসলাম নাঈমের বিবাহে মিরপুর প্রেসক্লাব পরিবারের ভালোবাসার মিলনমেলা আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে : তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কর্তৃক বরিশাল জেলার আগৈলঝাড়া থানা পুলিশের উপর হামলার প্রতিবাদ ধোবাউড়ায় শিশুকে দলবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রংপুরের দুই বাসের সংঘর্ষে নিহত ৯ পরিবারকে ২০ হাজার টাকা করে দেওয়ার আশ্বাস

Reporter Name

 

রংপুর জেলা প্রতিনিধিঃ
রংপুরের তারাগঞ্জ উপজেলায় দুই বাসের সংঘর্ষে নিহত ৯ জনের পরিবারকে ২০ হাজার টাকা করে দেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। একই সঙ্গে বাস দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।

সোমবার (৫ সেপ্টেম্বর) সকালে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে যান জেলা প্রশাসক আসিব আহসান। এ সময় আহতদের চিকিৎসার খোঁজখবর নেন এবং চিকিৎসার খরচ জেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়ার ঘোষণা দেন।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তদন্ত কমিটি গঠন ও অনুদান প্রদান প্রসঙ্গে জেলা প্রশাসক আসিফ আহসান বলেন, ‌দুই বাসের সংঘর্ষের ঘটনা তদন্তে তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল মিয়াকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে হবে।

জেলা প্রশাসক আরও বলেন, আহতদের চিকিৎসার খরচ জেলা প্রশাসন থেকে বহন করা হচ্ছে। নিহতদের পরিবারকে ২০ হাজার করে টাকা দেওয়া হবে।

এর আগে রোববার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জের খারুভাজ সেতুর কাছে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পাঁচজন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চারজন মারা যান।

আহতদের মধ্যে অন্তত ৫০ জনকে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং রমেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাদের মধ্যে ২০ জন রমেক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ১৫ জন। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

নিহতরা হলেন- তারাগঞ্জের হাড়িয়ালকুঠি এলাকার আনোয়ার হোসেন (৩৫), সৈয়দপুরের কুণ্ডল এলাকার মহসিন হোসেন ( ৪২), পল্লী চিকিৎসক আনিছুর রহমান (৪৮), ধনঞ্জয় রায় (২৭),

জীবন রহমান (২৮), সৈয়দপুরের কামারপুকুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক অলিউল হাসান জুয়েল (২২) ও গাইবান্ধার সাদেক আলী (৬৫)। অপর দুজনের পরিচয় জানা যায়নি। মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে বলেও জানান তিনি।



Our Like Page
Developed by: BD IT HOST