July 11, 2026, 9:28 pm
শিরোনামঃ
নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত সেক্রেটারি বিল্লাল হোসেনের সুস্থতা কামনায় দোয়া ঢামেক এর ৮০ বছর পূর্তি ও ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ৯৬১ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ নরসিংদীর মাধবদীতে ৩ বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হামলায় ৩ জন আহত মাদ্রাসাগুলোতে ঈমানের দিশা নাই, ইসলামের আসল ধারার জ্ঞান নাই, মানবতার শিক্ষা নাই। -আল্লামা ইমাম হায়াত। জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: চীফ হুইপ নূরুল ইসলাম মণি যেখানে যাব, এক সাথে যাব’—সাংবাদিক সাইমনের ভাতিজা তানজিল ইসলাম নাঈমের বিবাহে মিরপুর প্রেসক্লাব পরিবারের ভালোবাসার মিলনমেলা আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে : তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কর্তৃক বরিশাল জেলার আগৈলঝাড়া থানা পুলিশের উপর হামলার প্রতিবাদ ধোবাউড়ায় শিশুকে দলবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রংপুরে চুরি মামলায় মোটরসাইকেল চোর গ্রেফতার

Reporter Name

সানজিম মিয়া – রংপুর

মামলা সূত্রে জানা যায়, ৩০ আগস্ট দিনাজপুরের কোতয়ালী থানার দক্ষিণ উথরাইল খাড়িপাড়ায় আলমাছ হুসেন (৩৩) এর বোনের বাসা হতে মেইন গেইটের তালা ভেঙ্গে তার মোটর সাইকেল চুরি করে অজ্ঞাত চোর চক্র।

মালিকের মোবাইলে ফোন করে মোটরসাইকেল ফেরত দেওয়ার কথা বলে মোটা অঙ্কের টাকা দাবি করেন চোরচক্র যার প্রেক্ষিতে মোটরসাইকেল মালিক বাদী হয়ে দিনাজপুর জেলার কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করে।

সিপিএসসি র‌্যাব-১৩ মামলাটি আমলে নিয়ে সত্যতা অনুসন্ধানের জন্য তাৎক্ষণিক ছায়া তদন্ত শুরু করেন।গোপন সংবাদের ভিত্তিতে ১৮ সেপ্টেম্বর, রংপুর মহানগরীর কোতয়ালী থানাধীন আলমনগর কলেজ রোড খামার পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।

চোর ও প্রতারক চক্রের পলাতক আসামি রংপুর কোতয়ালী থানার বাসিন্দা নাজমুস সাকিব (১৯), পিতা-হেলাল আহম্মেদ কে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত চোর ও প্রতারক চক্রের সদস্য বিভিন্ন ব্যক্তিদের সাথে বিভিন্ন প্রতারনার কথা স্বীকার করে।পরে আটককৃত নাজমুস সাকিবকে দিনাজপুরের কোতয়ালী থানায় হস্তান্তর করেন র‌্যাব-১৩।



Our Like Page
Developed by: BD IT HOST