September 24, 2026, 1:13 am
শিরোনামঃ
নরসিংদীর শিবপুরে ৩ মাদক ব্যাবসায়ী গ্ৰেফতার আনন্দমোহন বসুকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে : ওয়াহাব আকন্দ এমপি নবনিযুক্ত পুলিশ সুপারের যোগদান ও মতবিনিময় সভা জামালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা ও সদর থানার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করলেন ডিআইজি, পটিয়ায় ঢাকাগামী ট্রেনের ধাক্কায় কর্ভাটভ্যান দ্বিখন্ডিত।আটকা পড়ে ১৮শ পর্যটক। মহামান্য রাষ্ট্রপতির আজ অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার কাজল এর সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রথমবার পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রংপুর বিভাগ জুড়ে আইনশৃংখলার চরম অবনতী

Reporter Name

মুহাম্মদ রাওফুল বরাত বাঁধন ঢালী। স্টাফ রিপোর্টার।

ডিমলায় পুলিশ বাহিনী ,সেনাবাহিনী, আনসার বাহিনীর উপস্থিতিতে ক্যাম্পে জঙ্গি হামলা গুলি লুটতারাজ ভাঙচুর এর মতো ঘটনা ঘটেছে।

নীলফামারীর ডিমলা উপজেলায় বুড়ি তিস্তা নদী খননপ্রকল্প কে কেন্দ্র করে চরম সহিংসতার ঘটনা ঘটেছে। পুলিশ বাহিনী , সেনাবাহিনী ও আনসার বাহিনীর সদস্যদের উপস্থিতিতেই দুর্বৃত্তরা কালীগঞ্জ এলাকায় একটি আনসার ক্যাম্পে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটতরাজ করে। এ ঘটনায় আনসার সদস্যদের ব্যবহৃত ১০ রাউন্ড গুলি লুটসহ প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। এ ঘটনায় আহত হয়েছে সাংবাদিক সহ ১০ জন।

বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় সংঘটিত এ ঘটনায় আনসার ক্যাম্পের সদস্যদের থাকার ঘর, আসবাবপত্র ও সরকারি মালামাল ভাঙচুর করা হয়। একই সঙ্গে বুড়ি তিস্তা নদী খনন প্রকল্পে ব্যবহৃত ৭টি এক্সকেভেটর ভাঙচুর করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থাকলেও পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

জানা গেছে, দীর্ঘদিন ধরে ডিমলা উপজেলার কুঠির ডাঙ্গা এলাকার জনগোষ্ঠী সংগঠনের লোকজনের সঙ্গে বুড়ি তিস্তা নদী খনন প্রকল্প বাস্তবায়ন নিয়ে বিরোধ চলে আসছিল। বুধবার পানি উন্নয়ন বোর্ড ও সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান ডিমলা অংশে নদী খননের প্রস্তুতি গ্রহণ করলে স্থানীয় রাজনৈতিক জঙ্গিদের একাংশের সঙ্গে উত্তেজনা সৃষ্টি হয়।

এদিকে ঘোষিত জাতীয় শোক উপলক্ষে সরকারি ছুটি থাকায় পরিস্থিতি আরও সংবেদনশীল হয়ে ওঠে। শোকের দিনে নদী খননের প্রস্তুতি নিয়ে স্থানীয়ভাবে আপত্তি উঠলে পাউবো ও ঠিকাদারি প্রতিষ্ঠান সাময়িকভাবে কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।

তবে সন্ধ্যার দিকে আলীম (৩৫) নামের এক ব্যক্তি মাইকিং করে লোকজন জড়ো করেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, কয়েক শতাধিক মানুষ সংঘবদ্ধ হয়ে আনসার ক্যাম্পে হামলা চালায়। মুহূর্তের মধ্যেই ক্যাম্পে ব্যাপক ভাঙচুর ও লুটতরাজ শুরু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নীলফামারী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ আতিকুর রহমান বলেন,
আনসার ক্যাম্প ও খনন প্রকল্পে হামলা চালিয়ে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় ডিমলা থানায় মামলার প্রস্তুতি চলছে।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার পাশাপাশি সরকারি উন্নয়ন প্রকল্পে হামলার ঘটনায় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাংবাদিক রা স্থানীয় সুশীল সমাজের জনগণের সাথে কথা বললে তারা বলেন ২০২৪ শের পরে এ দেশ জঙ্গিদের দখলে চলে গেছে, যে দেশে পুলিশ বাহিনী সেনাবাহিনী নিরাপদ নয় সে দেশে সাধারণ জনগণ কি পরিস্থিতিতে দিন পার করছে তা অকল্পনীয় ব্যাপার, নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হবে কিভাবে জতি জঙ্গি দমন করা না যায়



Our Like Page
Developed by: BD IT HOST