মুহাম্মদ রাওফুল বরাত বাঁধন ঢালী রংপুর বিভাগ।
ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ও পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রবীণ রাজনীতিবিদ ইমদাদুল হক আর নেই।
গত শনিবার (৩০ আগস্ট) রাত আনুমানিক ১১টার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭৫ বছর।
ইমদাদুল হক দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থেকে এলাকাবাসীর আস্থা অর্জন করেছিলেন। তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে সহ অসংখ্য রাজনৈতিক সহকর্মী, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন।
ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য ইমদাদুল হকের মরদেহ রোববার সকালে নিজ গ্রামের বাড়ি পীরগঞ্জ উপজেলার জগথায় পৌঁছালে আত্মীয়-স্বজন, রাজনৈতিক সহকর্মী ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে।
মরহুমের জানাজা নামাজ আজ বিকেল ৫টা ৪০ মিনিটে পীরগঞ্জ মিনি স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মডেল মসজিদ সংলগ্ন পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হবে বলে জানা যায়।
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ঠাকুরগাঁও-৩ আসনের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
মুহাম্মদ রাওফুল বরাত বাঁধন ঢালী রংপুর বিভাগীয় চীপ।
তারিখ : ৩১-০৮-২৫