March 17, 2026, 12:42 am
শিরোনামঃ
র‍্যাব-এসবি-সিআইডির শীর্ষ পদে রদবদল খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে মোবাইল কোর্ট ও আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে : সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী মসিকের সকল কর্মকর্তা ও কর্মচারী নগরবাসীর সেবক : নবনিযুক্ত প্রশাসক রুকুনোজ্জামান রোকন  “টাকাখেকো ইঞ্জিনিয়ার”সমীরণ মিস্ত্রী’গণপূর্তে শতকোটি টাকার সিন্ডিকেট”পরকীয়া কেলেঙ্কারি ও ভারত পর্যন্ত সম্পদের ছড়াছড়ি প্রকাশ্যে কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, নিহত ১ সিটিটিসি’র স্পেশাল অ্যাকশন গ্রুপের অভিযানে নয়জন মাদকসেবী গ্রেফতার কুমিল্লায় আর্মি মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন ও হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন ময়মনসিংহে যানজট ও নাগরিক সেবা শীর্ষক গোলটেবিল সংলাপ অনুষ্ঠিত ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রাজধানীতে বিশেষ অভিযানে ১৫ জন পেশাদার ছিনতাইকারী কে গ্রেফতার করেছে পুলিশ

Reporter Name

প্রথম বাংলা – রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৫ জন পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো-১। মোঃ আকরাম হোসেন (২০),২। মো: জাহিদুল হাসান ওরফে জাহিদ (২৫),৩। মো: মিরাজ (১৯), ৪। মো: রাহাত আহম্মেদ ওরফে বাদশা (৪০),৫। মো: সাগর (২৮),৬। মো: শাহিন (২৫),৭। মো: তাজু ইসলাম (২২),৮। হাবিব (৩১), ৯। শাকিল (২০),১০। শরীফ হাওলাদার (২১), ১১। মেহেদী হাসান (২২),১২। আরিফুর রশোন (২০),১৩। মো: ফরহাদ হোসেন (১৯),১৪ জহিরুল ইসলাম (২১) ও ১৫। মো: আরিফ (২৪)।

শনিবার (২৫ জানুয়ারি ২০২৫ খ্রি.) রাতে মোহাম্মদপুর থানাধীন ঢাকা উদ্যান, চাঁদ উদ্যান, বসিলা ৪০ ফিট ও নদীর পাড়ের ওয়াকওয়ে এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়,ডিএমপির তেজগাঁওবিভাগে র উপ-পুলিশ কমিশনার মোঃ ইবনে মিজান এর নেতৃত্বে তেজ গাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল)ও মোহাম্মদপুর থানার চৌকস টিম কর্তৃক এই বিশেষ অভিযান পরিচালিত হয়। বিশেষ অভিযানে ১৫ জন পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ছিনতাইকাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে জানা যায়,গ্রেফতার কৃতরা মোহাম্মদপুর এলাকার পেশাদার ছিনতাইকারী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ছিনতাইয়ের বিভিন্ন ঘটনার সাথে তাদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানাসহ বিভিন্ন থানায় ছিনতাই, মাদকসহ অন্যান্য মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।



Our Like Page
Developed by: BD IT HOST