October 15, 2026, 2:16 am
শিরোনামঃ
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ‘সিনিয়র সচিব’ হলেন মোঃ কামরুজ্জামান চৌধুরী খাদ্য গুদাম পরিদর্শন করে দায়িত্ব হারালেন মন্ত্রীর এপিএস খাদ্যের মান যাচাইয়ের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু শাহজাদপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে এভারকেয়ার হাসপাতালে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী শারদীয় দুর্গাপূজা: চকরিয়ার উপজেলা ও পৌরসভার মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিভিন্ন জেলায় খাদ্যগুদামে অনিয়ম-দুর্নীতির অভিযোগ চট্টগ্রামে সিআইডির সাইবার পুলিশ সেন্টার এর উদ্বোধন ময়মনসিংহে বিশ্ব মান দিবস পালিত
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রাজধানীতে সেনা অভিযানে ২৬ জন গ্রেফতার

Reporter Name

প্রথম বাংলা – রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত সেনা অভিযানে হত্যা মামলার আসামিসহ মাদক ও চাঁদাবাজ চক্রের ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এই অভিযানটি ১৮ থেকে ২২ ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হয় এবং এতে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের অধীনস্থ ইউনিটগুলো সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।

অভিযানটি ঢাকার তেজগাঁও, মহাখালী, ধানমন্ডি, মোহাম্মদপুর এবং কামরাঙ্গীরচর এলাকায় পরিচালিত হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং অপরাধমূলক কর্মকাণ্ড দমনের লক্ষ্যে এই কার্যক্রম গ্রহণ করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে হত্যা মামলার আসামি, মাদক বিক্রেতা, চিহ্নিত চাঁদাবাজ এবং ভুয়া চাকরিদাতার মতো বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিরা।

অভিযানের সময় গ্রেফতার হওয়া অপরাধীদের কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ মাদক, ধারালো অস্ত্র এবং অবৈধ অর্থ উদ্ধার করা হয়। স্থানীয় জনসাধারণও সেনাবাহিনীর কার্যক্রমে সক্রিয়ভাবে সহযোগিতা করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সেনাবাহিনীর এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST