August 27, 2026, 8:38 pm
শিরোনামঃ
সংঘাত নিরসন ও সাংবাদিকদের সুরক্ষায় নভেম্বরে নাইরোবিতে বসছে ‘গ্লোবাল প্রেস পিস সামিট ২০২৬ সংবাদ বিজ্ঞপ্তি’ কোর অব মিলিটারি পুলিশ এবং রিমাউন্ট ভেটেরিনারি এন্ড ফার্ম কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ লক্ষ্মীপুর গণপূর্তে ‘সমঝোতার সিন্ডিকেট’: তদারকির অভাবে ঝুঁকিপূর্ণ ভবন, হরিলুট সরকারি বরাদ্দে (পর্ব-০১) নরসিংদীর শিবপুরে বিধবা নারীকে সংঘবদ্ধ গণধ’র্ষণের অ’ভিযোগ ৪ জন আ’টক” রংপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসার বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও টেন্ডার বাণিজ্যের অভিযোগ মহানবী হযরত মুহাম্মদ (সা:) এর জীবন দর্শন আমাদের প্রত্যেকের জন্য অনুসরণীয় : ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি জামালপুরে মিমি হত্যার রহস্য উদঘাটনের দাবি পিবিআইর : একটি মহল বাড়ীর মালিককে নিয়ে অপপ্রচার বিএনপি’র ক্ষমতা অপব্যবহার করে ধর্মীয় লেবাস সন্ত্রাসী শ্রমিক নেতা আক্তার মেম্বারে প্রত্যাবর্তন: আতঙ্কে মান্দারী ইউনিয়নের জনগণের দুদকের মহাপরিচালক ও পরিচালক পদে রদবদল ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

লক্ষ্মীপুর পৌরসভার “২৬-২৭ অর্থ বছরের বাজেট পেশ

Reporter Name

নূর মোহাম্মদ :

নতুন কোনো করারোপ ছাড়াই লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে পৌরসভার হলরুমে ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক সম্রাট খীসা।

বাজেটে আয় ধরা হয়েছে ৮৬ কোটি ৬১ লাখ ১২ হাজার ১৪৯ টাকা। এদিকে আয়ের সাথে সামঞ্জস্য রেখে ব্যয় ধরা হয়েছে ৮৩ কোটি ৩০ হাজার টাকা। এতে উদ্ধৃত ধরা হয়েছে ৩ কোটি ৬০ লাখ ৮২ হাজার ১৪৯ টাকা।

বাজেট বক্তব্যে পৌর প্রশাসক সম্রাট খীসা বলেন, এ বাজেট লক্ষ্মীপুর পৌর এলাকার উন্নয়ন ও নাগরিক সেবার মানোন্নয়নের একটি কার্যকর রূপরেখা। বাজেটে অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্যসেবা, ড্রেনেজ ব্যবস্থা ও পরিচ্ছন্নতা কার্যক্রমে বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।

এছাড়াও নতুন অর্থবছরে সরকারি প্রকল্প ও বরাদ্দ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনায় তিনি আগামী দিনে পৌরসভার আরও কাঙ্ক্ষিত উন্নয়নের আশা প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বিলকিস আকতার, লক্ষ্মীপুর বণিক সমিতির সভাপতি (ভারপ্রাপ্ত) আবদুল আজিজ, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, সাধারণ সম্পাদক অধ্যাপক নিজাম উদ্দিন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন, পৌর নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন , পৌরসভার নির্বাহী প্রকৌশলী জুলফিকার হোসেন, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. শাহাদাত হোসেনসহ আরও অনেকেই।



Our Like Page
Developed by: BD IT HOST