March 12, 2026, 8:36 pm
শিরোনামঃ
ময়মনসিংহে তরুণী ধর্ষণ: ৪ ঘন্টায় ড্রাইভার শামীম গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ নরসিংদীর শিবপুরে সৌদি আরবের উপহারকৃত খেজুর বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ ময়মনসিংহ জেলায় পুলিশ সুপার হিসেবে কামরুল হাসান এর যোগদান আসন্ন ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে হবে: ডিএমপি ভারপ্রাপ্ত কমিশনার ভালুকায় সার্ভেয়ার ও উপ প্রশাসনিক কর্মকর্তাসহ ৪ কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও হয়রানির অভিযোগ ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন: সভাপতি পদে আলোচনায় রাজপথের লড়াকু ছাত্রনেতা সালেহ মোঃ আদনান নান্দাইলে ভিডব্লিউবি প্রকল্পের ৫০ বস্তা চাল পচে নষ্ট ময়মনসিংহে আইনজীবীর বাসায় দুর্ধর্ষ চুরি নিয়ে গেছে সাড়ে ৩২ লক্ষ টাকার সম্পদ স্পিকার-ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রাজধানীতে ৩৩ লক্ষাধিক টাকার ভারতীয় অবৈধ পণ্য উদ্ধার করেছে পুলিশ

Reporter Name

প্রথম বাংলা-রাজধানীর বংশাল থানাধীন তাঁতিবাজার মোড় এলাকা থেকে শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে আনা বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য (তেল, সাবান, চকলেট,পারফিউম,ফেসওয়াশ ও প্যান্টের কাপড়) উদ্ধার করেছে ডিএমপির বংশাল থানা পুলিশ।রবিবার (৬ এপ্রিল ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ১১:৫৫ ঘটিকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসব পণ্য উদ্ধার করা হয়।

বংশাল থানা সূত্রে জানা যায়, রবিবার রাতে বংশাল থানার একটি টিম মাদক উদ্ধার ও ছিনতাই প্রতিরোধ ডিউটি করা কালীন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, তাঁতিবা জার মোড় সংলগ্ন এসএ পরিবহনের স্টোর রুমের সামনে শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে ভারতীয় অবৈধ পণ্য নিয়ে আসা হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য উদ্ধার করে থানা পুলিশ।

এসব ভারতীয় পণ্যের মধ্যে রয়েছে তেল,সাবান, চকলেট, পারফিউম,ফেসওয়াশ ও প্যান্টের কাপড়। উদ্ধারকৃত এসব ভারতীয় পণ্যের আনুমানিক মূল্য ৩৩ লক্ষ ৫৩ হাজার টাকা। এ ঘটনায় ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৫/৭ বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

থানা সূত্রে আরও জানা যায়,আসামিরা দীর্ঘদিন যাবৎ অজ্ঞা তনামা আসামিদের সহায়তায় শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালা নের মাধ্যমে বিভিন্ন বিদেশি পণ্য বাংলাদেশে নিয়ে এসে বিক্রয় করতো।মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST