May 15, 2026, 7:52 am
শিরোনামঃ
ময়মনসিংহ সমাজসেবা অধিদপ্তরে দুর্নীতির অভিযোগ বর্তমান সরকার দেশের উন্নয়নের সকল কর্মসূচি বাস্তবায়নের কাজ করে যাচ্ছে : তথ্য প্রতিমন্ত্রী ৫ বছরে এক কোটি কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করছে সরকার : ত্রাণমন্ত্রী গুদামে ধান বিক্রির আবেদন “অ্যাপস” জটিলতা বিপাকে কৃষকরা ত্রিশালে জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মজয়ন্তী: সমাপনী দিনে প্রধান অতিথি তারেক রহমান বাংলাদেশ কৃষি ব্যাংক দিঘলী বাজার শাখায় রেমিট্যান্স উৎসবের পুরস্কার বিজয়ী সংবর্ধনা সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে মারামারির ঘটনার মামলায় নেত্রকোনা খাদ্য বিভাগে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ (২) মৃত্যুর মিছিলে আবারো শোকের ছায়া সুনতি বাঁশি মামলার তদন্তে সত্যতা ছাড়া কোনো” সাংবাদিককে গ্রেফতার করা যাবেনা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রাজধানীর কলাবাগানে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে পুলিশ ছদ্মবেশী চাঁদাবাজ গ্রেফতার

Reporter Name

প্রথম বাংলা-ঢাকা, ০৮ জুলাই ২০২৫ (মঙ্গলবার): গতরাত আনুমানিক ১২ টায় রাজধানীর কলাবাগানে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করে পুলিশ ছদ্মবেশী কুখ্যাত চাঁদাবাজ বাবু’কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় চাঁদাবাজ বাবু তার বাড়িতে পুলিশের পোশাক পরে চাঁদাবাজির জন্য বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিল।পরবর্তীতে, তার সহযোগী চাঁদাবাজ শাহীন (কুখ্যাত সন্ত্রাসী পিচ্চি হান্নান এর জামাতা) এর বাড়িতে তল্লাশি চালিয়ে আরো ৭ জোড়া পুলিশের পোশাক ও নকল রিভলবার উদ্ধার করা হয়।

জানা যায়,চাঁদাবাজ চক্রটি দীর্ঘদিন ধরে পুলিশ উপপরিদর্শ ক ছদ্মবেশে কলাবাগান এর কাঁঠালবাগান এলাকায় বিভিন্ন বাস, ট্রাক থেকে চাঁদা সংগ্রহ করে আসছিল। এছাড়াও তাদের মাদক ব্যবসার সাথে জড়িত থাকার তথ্য পাওয়া যায়। গ্রেফতারকৃত বাবুর বিরুদ্ধে কলাবাগান থানায় ৭টি মামলা এবং ১টি সাধারণ ডায়রি লিপিবদ্ধ রয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। যেকোন অপরাধমূলক কর্মকান্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট প্রদান করতে সকলকে অনুরোধ জানানো যাচ্ছে।



Our Like Page
Developed by: BD IT HOST