October 15, 2026, 1:29 am
শিরোনামঃ
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ‘সিনিয়র সচিব’ হলেন মোঃ কামরুজ্জামান চৌধুরী খাদ্য গুদাম পরিদর্শন করে দায়িত্ব হারালেন মন্ত্রীর এপিএস খাদ্যের মান যাচাইয়ের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু শাহজাদপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে এভারকেয়ার হাসপাতালে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী শারদীয় দুর্গাপূজা: চকরিয়ার উপজেলা ও পৌরসভার মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিভিন্ন জেলায় খাদ্যগুদামে অনিয়ম-দুর্নীতির অভিযোগ চট্টগ্রামে সিআইডির সাইবার পুলিশ সেন্টার এর উদ্বোধন ময়মনসিংহে বিশ্ব মান দিবস পালিত
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রাজশাহীতে জামিলের সমাধিতে যুবমৈত্রীর সম্মেলন প্রস্তুতি কমিটির শ্রদ্ধা

Reporter Name

 

আবুল হাশেম রাজশাহী ব‍্যুরোচীফঃ

শহীদ জামিল আক্তার রতনের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে নিজেদের সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে রাজশাহী মহানগর যুব মৈত্রীর সম্মেলন প্রস্তুতি কমিটি।

মঙ্গলবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ প্রাঙ্গনে অবস্থিত শহীদ জামিল আক্তার রতনের সমাধিতে এ শ্রদ্ধা নিবেদন করেন প্রস্তুতি কমিটির নেতারা।

মহানগর যুবমৈত্রীর সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতির সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন মহানগর ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবু, সাবেক ছাত্রনেতা রায়হান হালিম, মোশাররফ হোসেন, কামরুল হাসান সুমন,

হাফিজুর রহমান সাগর, মনিরুল ইসলাম, হারুন, অন্তর, বাঁধন, ইমাম হোসেন, ফরহাদ হোসেন, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য আরিফ হোসেন, নাজমুল হাসান, সোহেল, মিঠুন, দিদিরুল ইসলাম ইস্তো, জনি, রুবেল প্রমুখ।

শ্রদ্ধা নিবেদন শেষে প্রস্তুতি কমিটির নেতারা সমাধির সামনে দাঁড়িয়ে শহীদ জামিলের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন। এ সময় নেতৃবৃন্দ আগামী সময়ে যুব মন্ত্রীকে আরো শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে কার্যত সকল পদক্ষেপ গ্রহণের দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।



Our Like Page
Developed by: BD IT HOST