November 25, 2026, 3:41 pm
শিরোনামঃ
দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামাদি পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ময়মনসিংহে ডেটিং অ্যাপের আড়ালে প্রতারণার ফাঁদ, ডিবি কর্তৃক গ্রেপ্তার ৭ খাদ্য অধিদপ্তরে এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে পোস্টিং পেতে লাখ লাখ টাকা যায় কার পকেটে? ফেসবুকে পোস্টের কারণে একজন সাংবাদিককে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা যায় না: বিএমএসএফ ফরিদপুরে বিএসটিআইয়ের মোবাইল কোর্টে ৩ প্রতিষ্ঠানের ৩০ হাজার টাকা জরিমানা, কারখানা সিলগালা উধাও নয়, হাসিনার নিরাপত্তায় চার রাফাল: রাজনাথ সিং ত্রয়োদশ জাতীয় সংসদের ‘খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত ময়মনসিংহে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ ডিআইজির সুনামগঞ্জের বিজিবি”র অভিযানে দেড়লাখ টাকার উপরে মাদকদ্রব্যসহ অবৈধ মালামাল জব্দ শেখ হাসিনা মাথা কেটে দেওয়ার অধিকার কে দিয়েছে তাকে মোবাইলে ধামকিয়ে, ইভেন আঘাত করেও কিছুই হবে না
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রাজশাহীর গোদাগাড়ীতে সাড়ে ৮ কোটি টাকার হেরোইন উদ্ধার

Reporter Name

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন মাদারপুর ডিমভাঙ্গা গ্রামস্থ হতে ৮ কেজি ৪০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করেছে রাজশাহী জেলা পুলিশ। ২৮ জানুয়ারি ২০২৪ ইং তারিখে রাত ০৩:০০ টায় সময়।

ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার গোদাগাড়ী থানার পিএসআই(নিরস্ত্র) বরুন সরকার, এএসআই(নিরস্ত্র) মো: আব্দুল করিম ও সঙ্গীয় ফোর্স-সহ গত ২৭ জানুয়ারি ২০২ ৪ খ্রি. রাত ১১:০০ টায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানা ধীন মহিষালবাড়ী ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন,ঐ দিন রাজশাহী জেলার গোদাগাড়ী থানা ধীন মাদারপুর ডিমভাঙ্গা গ্রামস্থ জনৈক মোঃ ফরিদুল ইসলা মের খামারবাড়িতে কয়েকজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো।

এমন সংবাদের ভিত্তিতে রাজশাহীর পুলিশ সুপার জনাব মো: সাইফুর রহমান, পিপিএম-এর নির্দেশে গোদাগাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মো: সোহেল রানা এবং অফিসার ইনচার্জ মো: আব্দুল মতিনের নেতৃত্বে পিএ সআই(নিরস্ত্র) বরুন সরকার ও এএসআই(নিরস্ত্র) মো: আ ব্দুল করিম ফোর্স-সহ আজ ২৮ জানুয়ারি ২০২৪ খ্রি. রাত ০২:৩০ টায় অভিযান পরিচালনা করে। এতে গোদাগাড়ী থানা পুলিশের উপস্থিতি টের পেয়ে খামারবাড়ির মালিক মোঃ ফরিদুল ইসলাম(২৭) পিতা-মোঃ আজিজুল হক ও তার খামারবাড়ির কেয়ারটেকার মোঃ সোহেল রানা (৩২), পিতা-মোঃ আতাউর রহমান @ আতাবুর, উভয় সাং-মহিষালবাড়ী আলিয়া মাদ্রাসা, উভয় থানা-গোদাগাড়ী, উভয় জেলা-রাজশাহী এবং সঙ্গীয় অজ্ঞাতনামা ব্যক্তিসহ সু-কৌশলে খামার বাড়ির দেওয়াল টপকে পালিয়ে যায়।

কিস্তু খামারবাড়ির ভিতরে বিভিন্ন স্থানে বালির স্তুপেরমধ্যে প্লাস্টিকের বাজারের ব্যাগের ভিতরে বিশেষভাবে রক্ষিত সর্বমোট ৮ কেজি ৪০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য হেরোইন উদ্ধারপূর্বক সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়। আসামি দের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে হেরোইন উদ্ধা রের এ ঘটনায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, মো: ফরিদুল ইসলাম এবং মো: সোহেল রানা(৩২), বিরুদ্ধে গোদাগাড়ী থানায় একাধিক মাদক মামলা রয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST