April 30, 2026, 6:39 pm
শিরোনামঃ
ডিবির পৃথক অভিযানে ৮ কেজি হেরোইন, ইয়াবা, ফেনসিডিল ও ২৫৫ কেজি গাঁজাসহ ছয়জন গ্রেফতার সত্য কখনো চাপা থাকে না”শেখ হাসিনা বাংলাদেশ সামরিক বাহিনীর প্রতারণার শিকার আমরা নারী কাবাডির উন্নয়নে আরও জোরালো পদক্ষেপ নেব : আইজিপি ময়মনসিংহে স্কুল নারী শিক্ষার্থীদের অশীল ইভটিজিং করা সেই যুবককে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানার ওসি মিরপুরে নকশাবহির্ভূত বহুতল ভবন নির্মাণের অভিযোগ, অফিসার এর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ মদন উপজেলা পিআইও’র বিরুদ্ধে প্রকল্পের মাটি ভরাটের টাকা পরিশোধ না করে আত্মসাতের অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে বেলারুশের অনাবাসিক রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অধিবেশন চলাকালে অসুস্থ হওয়া বিরোধী দলীয় এমপি’র খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সিআইডি কর্তৃক ক্রিপ্টোকারেন্সি পুনরুদ্ধারঃ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের কারা হাসপাতাল এখন রোল মডেল

Reporter Name

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের কারা হাসপাতাল দেশের অন্যান্য কারা হাসপাতালের জন্য রোল মডেল হিসেবে গড়ে উঠেছে। একসময় নানা অভিযোগ ও দুর্নীতির আড়ালে ঢাকা থাকলেও এখন সিভিল সার্জনের সরাসরি তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় হাসপাতালটি দুর্নীতিমুক্ত হয়ে স্বাস্থ্যসেবার মান বাড়িয়েছে।

কর্তৃপক্ষ জানায়,এখানে বন্দিদের জরুরি সেবা বাড়ানো হয়েছে নিয়মিতভাবে বিনা খরচে এইচআইভি/এইডস,সিফিলিস ও যক্ষ্মা র পরীক্ষা করা হচ্ছে। মাদকসেবনকারীরা কারাগারে প্রবেশের পর তাদের কাউন্সেলিংয়ের মাধ্যমে সচেতন করা হচ্ছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

অসুস্থ বন্দিদের প্রতি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে উন্নত চিকিৎ সার প্রয়োজন হলে বিনা খরচে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।শুধু বন্দিরাই নয়, বহির্বিভাগে কর্মরত স্টাফদেরও বিনা খরচে বিভিন্ন অপারেশন করা হয়েছে যা অতীতে নজিরবিহীন।

যেখানে হাসপাতালে চারজন ডাক্তার থাকার কথা, সেখানে বর্তমানে মাত্র দুইজন ডাক্তার দিয়েই হাসপাতালটি পরিচালিত হচ্ছে। ডা. আরফিন সাব্বির, ডা. রাবেয়া বশরী এবং ডিপ্লোমা নার্স মাসুদের নেতৃত্বে ২৪ ঘণ্টা চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

ডা. আরফিন সাব্বির বলেন, আমি ২০২৩ সালে যোগদান করি। শুরু থেকেই হাসপাতালের উন্নয়নে কাজ করে যাচ্ছি। নিয়মিত রোগী দেখি এবং সব ধরনের ওষুধ সরবরাহ করে থাকি আমরা।

সব মিলিয়ে বন্দি ও স্টাফদের স্বাস্থ্যসেবা এখন ভোগান্তিমুক্ত। সেবার মান ও স্বচ্ছতায় রাজশাহী কেন্দ্রীয় কারাগারের কারা হাসপাতাল ইতোমধ্যেই দেশের অন্যান্য কারা হাসপাতালের জন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে।



Our Like Page
Developed by: BD IT HOST