প্রথম বাংলা – মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মা ননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জনাব মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.), প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জনাব মোঃ খোদা বখস চৌধুরী এবং ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ জনাব বাহারুল আলম বিপিএম মুক্তিযুদ্ধে শহীদ বীর পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
আজ ২৬ মার্চ (বুধবার)সকাল ৮টায় রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ স্মৃতিসৌধে প্রথমে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জনাব মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী(অব.)এবং প্রধান উপদেষ্টার বিশেষসহকারী জনাব মোঃ খোদা বখস চৌধুরী ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।এ সময় আইজিপি জনাব বাহারুল আলম বিপিএম, ডিএমপি কমিশনার জনাব শেখ মোঃ সাজ্জাত আলী এনডি সি,র্যাব মহাপরিচালক জনাব এ. কে. এম. শহিদুর রহমান পিপিএম, এনডিসি উপস্থিত ছিলেন। একটি সুসজ্জিত পুলিশ দল গার্ড অব অনার প্রদান করে। তখন বিউগলে করুণ সুর বাজানো হয়।
পরে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ জনাব বাহারুল আলম বিপিএম পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বীর পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান।
এরপর ডিএমপি কমিশনার জনাব শেখ মোঃ সাজ্জাতআলী এনডিসি,বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভা পতি ও অতিরিক্ত আইজিপি (প্রশাসন) জনাব মো. মতিউর রহমান শেখ এর নেতৃত্বে অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের (বিপিউব্লিউএন) নেতৃবৃন্দ পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান।