March 12, 2026, 8:32 pm
শিরোনামঃ
ময়মনসিংহে তরুণী ধর্ষণ: ৪ ঘন্টায় ড্রাইভার শামীম গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ নরসিংদীর শিবপুরে সৌদি আরবের উপহারকৃত খেজুর বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ ময়মনসিংহ জেলায় পুলিশ সুপার হিসেবে কামরুল হাসান এর যোগদান আসন্ন ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে হবে: ডিএমপি ভারপ্রাপ্ত কমিশনার ভালুকায় সার্ভেয়ার ও উপ প্রশাসনিক কর্মকর্তাসহ ৪ কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও হয়রানির অভিযোগ ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন: সভাপতি পদে আলোচনায় রাজপথের লড়াকু ছাত্রনেতা সালেহ মোঃ আদনান নান্দাইলে ভিডব্লিউবি প্রকল্পের ৫০ বস্তা চাল পচে নষ্ট ময়মনসিংহে আইনজীবীর বাসায় দুর্ধর্ষ চুরি নিয়ে গেছে সাড়ে ৩২ লক্ষ টাকার সম্পদ স্পিকার-ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রাজারহাটে নিরীহ ফিলিস্তিনিদের উপড় বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

Reporter Name

মোঃ শফিকুল ইসলাম:নিজস্ব প্রতিবেদকঃ

আজ শুক্রবার জুমার নামাযের পর কুড়িগ্রামের রাজারহাট বাজার মসজিদ থেকে বর্বর ইসরায়েলের ইহুদীবাদ কর্তৃক ফিলিস্তিনী নিরীহ মুসলমান ভাইবোনদের উপর জঘন্যতম জুলুম, নির্যাতন ও অত্যাচারের প্রতিবাদে এবং ফিলিস্তিনের স্বাধীনতার দাবীতে এক প্রতিবাদ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশে রাজারহাটের সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তৃতা করেন ইনসাফ কায়েমকারী ছাত্র সমাজের আহ্বায়ক মুহম্মদ সোহানুর রহমান শামীম। তিনি বলেন, আমাদের সাধ্য সামর্থ্য নেই ইসরায়েলকে প্রতিহত করার। ইসরায়েল যুদ্ধ বিরতি চুক্তি অমান্য করে যে নৃশংস হত্যাকান্ড চালালো আমরা তার তীব্র নিন্দা, প্রতিবাদ ও সর্বোচ্চ ঘৃণা জানাই। পাশাপাশি সমগ্র বিশ্বের ৫৭ টির অধিক মুসলিম দেশকে এক হয়ে ইসরায়েলী আগ্রাসনকে রুখে দেয়ার আহ্বান জানান তিনি।

এরপর বক্তব্য দেন ইনসাফ কায়েমকারী ছাত্র সমাজের সাংগঠনিক সম্পাদক শেখ মাহমুদ। তিনি বলেন, ১৭ই রমযান হচ্ছে বদর জিহাদ দিবস। এই দিবসেই মুসলমানরা বিজয় লাভ করেন। এদিনেই গাজায় হামলা করে বর্বর ইসরায়েল। এদেরও ধ্বংস অনিবার্য। মুসলমানদের বিজয় নিকটেই।

এরপর উপজেলার জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব রাশেদুল ইসলাম গাজায় শিশু হত্যা ও মানবতাবিরোধী যে অপরাধগুলো হচ্ছে এর সুষ্ঠু বিচার জাতিসংঘকে নিশ্চিত করার আহ্বান জানান।

ছাত্র আনজুমানে আল বাইয়্যিনাত কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ক্বারী আহমদ তালুকদার বলেন, গত ২০২১ সালে বাংলাদেশের পাসপোর্ট থেকে ‘এক্সেপ্ট ইসরাইল’ তুলে দেয়া হয়। যা ইসরায়েলের স্বার্থের একটি অংশ। তিনি আহ্বান জানান বর্তমান সরকারের কাছে অতি দ্রুত যেন ‘এক্সেপ্ট ইসরাইল’ পুনর্বহাল করা হয়।

এছাড়াও ইসরাইলী আগ্রাসনের বিরুদ্ধে বক্তৃতা পেশ করেন মাওলানা মামুনুল ইসলাম এবং ফিলিস্তিনের স্বাধীনতাকামী ভাইদের জন্য দোয়া করেন উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা ওমর ফারুক বিল্লাহ।



Our Like Page
Developed by: BD IT HOST