August 9, 2026, 11:03 pm
শিরোনামঃ
ডিসি’র পরিচ্ছন্নতা পুরস্কার পেলো ময়মনসিংহের ১৪ শিক্ষায়তন সাংবাদিক মৃণাল কৃষ্ণ রায় আর নেই বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতি খাদ্য অধিদপ্তর কর্তৃক : ময়মনসিংহ বিভাগের চার খাদ্য পরিদর্শকের বিভিন্ন স্হানে বদলী মাদক,চুরি, ডাকাতি, ছিনতাই ইভটিজিং,জুয়াসহ বিভিন্ন অপরাধী বিরুদ্ধে অভিযান করে চন্দ্রগঞ্জ থানার ইনচার্জ নরসিংদী জেলা কারাগারের নির্মাণ কাজ না করেই ঠিকাদার প্রতিষ্ঠান ১৫ কোটি টাকা বিল উত্তোলনের অভিযোগ দুর্নীতির মাধ্যমে ৬ বছরে শত কোটি টাকার মালিক রাজউকের ইমারত পরিদর্শক নির্মল মালো বাংলাদেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে প্রাণিসম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কালিয়াকৈরে জাতীয় রোবোটিক্স উৎসব “ বদলির আদেশ উপেক্ষা করে ঘাটাইলেই বহাল তবিয়তে হিসাব সহকারী মাহফিজুর রহমান!
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রাজারহাটে রাস্তা নিয়ে বিরোধে সংঘর্ষ, নিহত ১; আটক ১১

Reporter Name

 দৈনিক মুক্তিযোদ্ধা ৭১ সংবাদ : নির্বাহী সম্পাদক, সুলতানা রাজিয়া (সান্ধ্য কবি)

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ডাংঘাট গ্রামে রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত হয়েছেন এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ১১ জনকে আটক করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজমাল্লী ডাংঘাট এলাকার একটি রাস্তা দীর্ঘদিন ধরে ব্যবহারের অনুপযোগী ছিল। সম্প্রতি উপজেলা প্রশাসনের সহযোগিতায় রাস্তাটি পুনরায় চলাচলের উপযোগী করা হয়। তবে রাস্তা নিয়ে পূর্বের বিরোধের জেরে মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়ে তা সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষের একপর্যায়ে শাবলের আঘাতে একই গ্রামের জাহিদুল ইসলাম জিন্নাত (৫০) গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়ে অভিযান চালায়। রাত ৮টা পর্যন্ত এ ঘটনায় জড়িত সন্দেহে ১১ জনকে আটক করা হয়েছে।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



Our Like Page
Developed by: BD IT HOST