July 15, 2026, 4:52 am
শিরোনামঃ
ভালুকার বনলতা আদর্শ গ্রামে সরকারি জমি কেনাবেচা ও রুম ভাড়া দেওয়ার অভিযোগ ১৫ বছরে পদার্পণ করলো বিএমএসএফ ময়মনসিংহে এনএসআই এর তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান : বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন ও মদের বোতল জব্দ বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের নতুন মহাপরিচালক ড. লতিফুল ইসলাম রাজারহাটে রাস্তা নিয়ে বিরোধে সংঘর্ষ, নিহত ১; আটক ১১ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরে লক্ষ্মীপুরে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ২ প্রতিষ্ঠানে ২৫ হাজার টাকা জরিমানা ১০১ যুগ্মসচিবকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে সংযুক্ত বাসস লক্ষীপুরে দিন দুপুরে দোকানে চুরি, গণধোলাই দিয়ে চোরকে পুলিশে সোপর্দ ইনসানিয়াত বিপ্লব,বাংলাদেশ চট্টগ্রাম জেলা শাখার পক্ষ থেকে বন্যায় কবলিত মানুষদের ত্রান সামগ্রী বিতরণ”
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রুপনা চাকমাকে বাড়ি বানিয়ে দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

Reporter Name

রাঙামাটিতে বাংলাদেশ ফুটবল দলের গোলরক্ষক রূপনা চাকমার জন্য একটি বাড়ি তৈরির নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অসাধারণ নৈপুণ্যের কারণে টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের পুরস্কার পেয়েছেন বাংলাদেশের রূপনা চাকমা।

রাঙ্গমাটির প্রত্যন্ত গ্রামে এক জরাজীর্ণ কুটিরে বেড়ে ওঠা মেয়ে। সে আজ দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক। চ্যাম্পিয়ন হওয়ার পর ভাইরাল হয়েছে তার সেই ভাঙ্গা ঘরের ছবি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজর এড়ায়নি তার ভাঙ্গা ঘরের ছবি। ইতোমধ্যে তিনি ঘোষণা দিয়েছেন রুপনা চাকমাকে ঘর করে দিবেন। রুপনা চাকমা, বাংলাদেশ জাতীয় নারী দলের গোলরক্ষক। উচ্চতা মাত্র ৫ ফুট। কিন্তু এই উচ্চাতা দিয়েই দুর্দান্তভাবে গোল পোস্ট সামলে যাচ্ছেন রুপনা।

নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশ। শ্রেষ্ঠত্ব প্রমাণের সফরে বাংলাদেশ ছিল অদম্য, অকুতোভয়। সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকাররা প্রতিপক্ষের জালে গোলবন্যা বইয়ে দিলেও বাংলাদেশের জাল ছিল সুরক্ষিত। এটা সম্ভব হয়েছে দারুণ রক্ষণভাগের পাশাপাশি গোলবারের নিচে একজন অতন্দ্র প্রহরী থাকায়।

সাফ চ্যাম্পিয়নশিপের পাঁচ ম্যাচে বাংলাদেশ প্রতিপক্ষের জালে দিয়েছে ২৩ গোল। কিন্তু হজম করেছে মাত্র এক গোল।



Our Like Page
Developed by: BD IT HOST