July 12, 2026, 3:34 am
শিরোনামঃ
নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত সেক্রেটারি বিল্লাল হোসেনের সুস্থতা কামনায় দোয়া ঢামেক এর ৮০ বছর পূর্তি ও ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ৯৬১ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ নরসিংদীর মাধবদীতে ৩ বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হামলায় ৩ জন আহত মাদ্রাসাগুলোতে ঈমানের দিশা নাই, ইসলামের আসল ধারার জ্ঞান নাই, মানবতার শিক্ষা নাই। -আল্লামা ইমাম হায়াত। জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: চীফ হুইপ নূরুল ইসলাম মণি যেখানে যাব, এক সাথে যাব’—সাংবাদিক সাইমনের ভাতিজা তানজিল ইসলাম নাঈমের বিবাহে মিরপুর প্রেসক্লাব পরিবারের ভালোবাসার মিলনমেলা আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে : তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কর্তৃক বরিশাল জেলার আগৈলঝাড়া থানা পুলিশের উপর হামলার প্রতিবাদ ধোবাউড়ায় শিশুকে দলবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রূপগঞ্জ চুরি হওয়া ৫ হাজার লিটার সয়াবিন তেল, আখাউড়া ধরখার, বিএনপি নেতার বাড়ি থেকে উদ্ধার।

লায়ন রাকেশ কুমার ঘোষ  (স্টাফ রিপোর্টার)  আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া। 

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব জহিরুল হক জুরু মিয়ার বাড়ি থেকে ৫ হাজার লিটার (তীর) মার্কা সয়াবিন তেল জব্দ করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত শাহিন খান নামের একজন বেক্তি কে আটক করা হয়েছে।

সোমবার (২৯ আগস্ট) ২০২২ ইং তারিখে দুপুর বেলায় ৫ হাজার লিটার তীর মার্কা সয়াবিন তেল উদ্ধার করার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আখাউড়া উপজেলার ধরখার ফাঁড়ি থানা পুলিশ ইনচার্জ এসআই শাহ আলম।

সাংবাদিক কে বলেন, রোববার রাত ১১টার দিকে উপজেলার ধরখার ইউনিয়নের ৮নং ওয়ার্ড থেকে, আখাউড়া পুলিশের সহযোগিতায়, ঢাকার রূপগঞ্জ থানা পুলিশ এ তেলগুলো উদ্ধার করে। আটককৃত শাহিন খান হলেন, উপজেলার ধরখার ইউনিয়নের ঘোলখার গ্রামের মৃত গোলাপ খানের ছেলে।

আখাউড়া থানার ওসি (তদন্ত) শ্রী সঞ্জয় কুমার সরকার সাংবাদিকদের জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা থেকে ১৭ আগস্ট তেল ভর্তি একটি পিকআপ ভ্যান চুরি হয়। ওই চুরির মামলার ঘটনায় গোপন সংবাদের ভিত্তিতে ধরখারের বিএনপি নেতা জহিরুল হক জুরুর বাড়ি থেকে, এ ৫ হাজার লিটার তীর মার্কা সয়াবিন তেল উদ্ধার করা হয়েছে। চুরির মালামাল উদ্ধারে রূপগঞ্জ থানা পুলিশকে সহযোগিতা করেছে আখাউড়া থানা পুলিশ।



Our Like Page
Developed by: BD IT HOST