August 5, 2026, 5:09 pm
শিরোনামঃ
চাকরির প্রলোভনে ফাঁকা চেক-স্ট্যাম্প নেওয়ার অভিযোগ, কারারক্ষীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযান সন্ত্রাস ও চাঁদাবাজীর বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করলেন, গাজীপুর ১ আসনের এমপি মজিবুর রহমান দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ ১৫ টাকা কেজির চাল পাচ্ছেন ৫৫ লাখ কার্ডধারী: খাদ্য মন্ত্রণালয় রাজারহাটে লাইসেন্স বিহীন জবাই খানায় মোবাইল কোর্টে ২০ হাজার টাকা জরিমানা ডিসেম্বরের মধ্যে কৃষকের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর অনিয়মের অভিযোগে গাজীপুরের কাশিপুরে ভূমি অফিসের নায়েব সহ চারজন সাময়িক বরখাস্ত খাল খনন প্রকল্পের কোটি কোটি টাকা লোপাট করার চেষ্টা’ সাংবাদিক তথ্য চাইলে সরকারি বরাদ্দের টাকা কাজ না করে ফেরত পাঠিয়ে দেন ​ লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীকে বদলি নরসিংদীর মনোহরদীতে জমি সংক্রান্ত বিরোধে’লাঠির আঘাতে একজন নিহত
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

র‍্যাব প্রতিষ্ঠার পর থেকে সন্ত্রাস জঙ্গি মুক্ত সমাজ গঠনে কাজ করে যাচ্ছি – আল মঈন

Reporter Name

প্রথম বাংলা – র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ‘ভিসা নীতি নিয়ে ভাবছে না র‍্যাব। জঙ্গি ও সন্ত্রাস মুক্ত সমাজ গঠনে কাজ করে যাচ্ছি।মঙ্গলবার ৩ অক্টোবর দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আল মঈন এ কথা বলেন।

ভিসা নীতি নিয়ে র‍্যাবের ভেতরে কোনো অস্বস্তি আছে কি না জানতে চাইলে কমান্ডার মঈন বলেন, ‘যে ভিসা নীতির কথা বলছে সেটি ২০২১ সালের ডিসেম্বরে র‍্যাবের ৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাসহ র‍্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। যেটা এখনো চলমান রয়েছে। তাই এই বিষয় (ভিসা নীতি) নতুন না। আমরা মনে করি র‍্যাব প্রতিষ্ঠার পর থেকে সন্ত্রাস জঙ্গি মুক্ত সমাজ গঠনে কাজ করে যাচ্ছি। আমরা আগের মতোই কাজ করে যাচ্ছি। ভিসা নীতি সুনির্দিষ্ট একটি দেশের। তারা তাদের বিবেচনায় কাজ করছে। আমরা আমাদের দায়িত্ব পালন করছি।

মঈন বলেন, ‘এখনো চাঞ্চল্যকর কোনো ঘটনা ঘটলে কাজ করছি। এমনকি জামাতুল আনসার আল হিন্দাল শারকিয়ার মতো একটি জঙ্গি সংগঠনের মূল থেকে ওপরে ফেলার কাজ র‍্যাব করেছে। এটা নিয়ে আমাদের তেমন চিন্তা নেই। আমরা আমাদের কাজ করছি।
খন্দকার আল মঈন ( ফাইল ছবি)



Our Like Page
Developed by: BD IT HOST