August 5, 2026, 10:05 am
শিরোনামঃ
ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযান সন্ত্রাস ও চাঁদাবাজীর বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করলেন, গাজীপুর ১ আসনের এমপি মজিবুর রহমান দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ ১৫ টাকা কেজির চাল পাচ্ছেন ৫৫ লাখ কার্ডধারী: খাদ্য মন্ত্রণালয় রাজারহাটে লাইসেন্স বিহীন জবাই খানায় মোবাইল কোর্টে ২০ হাজার টাকা জরিমানা ডিসেম্বরের মধ্যে কৃষকের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর অনিয়মের অভিযোগে গাজীপুরের কাশিপুরে ভূমি অফিসের নায়েব সহ চারজন সাময়িক বরখাস্ত খাল খনন প্রকল্পের কোটি কোটি টাকা লোপাট করার চেষ্টা’ সাংবাদিক তথ্য চাইলে সরকারি বরাদ্দের টাকা কাজ না করে ফেরত পাঠিয়ে দেন ​ লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীকে বদলি নরসিংদীর মনোহরদীতে জমি সংক্রান্ত বিরোধে’লাঠির আঘাতে একজন নিহত ১৮ বছর ধরে ভোগদখলে থাকা ২.৬৩ একর জমি নিয়ে বিরোধ, নিরপেক্ষ প্রশাসনিক হস্তক্ষেপ চান প্রবাসী ডেবিট কর্মকার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সন্ত্রাস ও চাঁদাবাজীর বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করলেন, গাজীপুর ১ আসনের এমপি মজিবুর রহমান

Reporter Name

মোঃ শফিকুল ইসলাম গাজীপুর জেলা প্রতিনিধি:

আজ মঙ্গলবার ৪ ই আগষ্ট সকালে গাজীপুর মহানগরের কাশিমপুর ১ নং ওয়ার্ড পানিশাইল মোড় এলাকায়
নির্বাচন-পরবর্তী পথসভায় স্কুল সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের প্রতিশ্রুতি দেন।

গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান নির্বাচন-পরবর্তী এক পথসভায় এলাকার উন্নয়ন কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়ার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে স্কুলমুখী সড়কের উন্নয়ন এবং দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
পথসভায় ১ নং বিএনপির সভাপতি হোসেন মোল্লা বিভিন্ন সমস্যা তুলে ধরেন। বিশেষ করে স্কুলে যাওয়ার রাস্তার বেহাল অবস্থা ও অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার কারণে বর্ষা মৌসুমে জনদুর্ভোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে উপস্থাপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কাশিমপুর থানা বিএনপির সভাপতি খন্দকার আলী হোসেন, কালিয়াকৈর পৌর যুবদলের সদস্য সচিব আমজাদ হোসেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হোসেন মোল্লা।
উপস্থিত ছিলেন কাশিমপুর থানা বিএনপির সভাপতি খন্ধকার আলী হোসেন, আদম মোল্লা, হাবিবুর রহমান,
আবুল কালাম মেম্বার, নাসির গায়েন, সামসুল মোল্লা, মানিক মিয়া,আওলাদ হোসেন অপু মোল্লা রফিক ইসমাইল হোসেন।
বিএনপি অংগসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ১ নং যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ রানা। এমপি মজিবুর রহমান উপস্থিত জনসাধারণকে আশ্বস্ত করে বলেন, জনগণের প্রত্যাশা পূরণে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে দ্রুত উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের উদ্যোগ নেবেন। তিনি এলাকার সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।



Our Like Page
Developed by: BD IT HOST