May 31, 2026, 8:57 am
শিরোনামঃ
দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা ঈদের জামাত ও ফাঁকা ঢাকার নিরাপত্তায় ডিএমপি বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে: ডিএমপি কমিশনার ময়মনসিংহ জেলায় কর্মরত আউটসোর্সিং সদস্যদের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঈদ উপহার পুনাকের সামগ্রী বিতরণ “ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা জেলা পুলিশ সুপার কর্তৃক বিভিন্ন থানা ও মহাসড়ক পরিদর্শন ঈদুল আজহাকে সামনে রেখে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে রয়েছে ময়মনসিংহ মডেল থানা পুলিশ ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই : র‌্যাব মহাপরিচালক ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী “বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম পরিবর্তন করে’ বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা লীগ -এর নাম করণ প্রসঙ্গ” ত্যাগ ও কুরবানির মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি মুসলিম পরিবার, ঈদ-উল-আজহার শুভেচ্ছায় দেলোয়ার হোসেন ভূঁইয়া স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

লক্ষ্মীপুরে পানি উন্নয়ন বোর্ডের এক কর্মকর্তার বিরুদ্ধে ২ লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগ

Reporter Name

মোহাম্মদ আলী-বিশেষ প্রতিনিধি”

লক্ষীপুর সদর উপজেলার ১৭ নং ভবানীগঞ্জ ইউনিয়নের মিয়ার বেড়ির পুর্ব পাশে রাস্তা সংলগ্ন বেড়ীবাঁধ এর পাশে ২০/থেকে ২৫ বছর যাবত বসবাস করে আসছে মমিন উল্লাহ মেস্তুরী। বসবাসের ঘরটি পুরাতন ও জরাজীর্ণ হওয়ায় নতুনভাবে মেরামত করতে গেলে পড়েন বিপাকে।

পানি উন্নয়ন বোর্ড এর কর্ম কর্তা নাজমুল হাসান মজুমদার মমিন উল্লাহ মেস্তুরী কে তাঁর সাথে অফিসে গিয়ে দেখা করার জন্য বলেন। কিন্তু মুমিন উল্লাহ মেস্তুরী দেখা না করায় লক্ষ্মীপুর সদর থানার এসআই বিজয় বড়ুয়া কে দিয়ে নোটিশ পাঠিয়ে কাজ বন্ধ করার জন্য বলেন।

অপরদিকে ভুক্তভোগী মুমিন উল্লাহ মেস্তুরী গণমাধ্যম কে জানান বেড়ীবাঁধ এর জায়গা নিয়ে আদালতে একটি মামলা আছে। তাঁর পরে ও নাজমুল হাসান মজুমদার টাকার জন্য মুমিন উল্লাহ মেস্তুরী কে অহেতুক হয়রানি করেন।
মমিন উল্লাহ মেস্তুরী বলেন ভবানীগন্জ বাজার থেকে লরেন্স বাজার পর্যন্ত প্রায় পাঁচ হাজার দোকান ঘর ও বসত ভিটা রয়েছে। কার কাজে পানি উন্নয়ন বোর্ড এর কর্মকর্তা কোন বাঁধা দেয়নি।

পানি উন্নয়ন বোর্ড এর কর্মকর্তা নাজমুল হাসান মজুমদার এর নিকট চাঁদা দাবি করার বিষয় টি জানতে চাইলে তিনি তা অস্বীকার করেন।

মুমিন উল্লাহ মেস্তুরী বলেন আমি একজন বাস্তহারা ভুমিহীন মানুষ। এ জায়গায় ছাড়া আমার আর কোথায় ও যাওয়ার মতো জায়গা নেই সরকার যখন চাইবে আমরা সরকারের জায়গা ছেড়ে দিব।

ভুক্তভোগী মমিন উল্লাহ মেস্তুরী বলেন অনেকে সরকারি জায়গা দখল করে বিক্রি করার পরে ও পানি উন্নয়ন বোর্ড তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি।আর আমি আমার পুরনো ঘর মেরামত করতে গেলে আমার কাছে দুই লক্ষ টাকা চাঁদা দাবি করে।

আমি এ ব্যাপার এ জেলা প্রশাসক মহোদয়ের সহযোগিতা কামনা করি।



Our Like Page
Developed by: BD IT HOST