August 9, 2026, 4:58 am
শিরোনামঃ
বাংলাদেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে প্রাণিসম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কালিয়াকৈরে জাতীয় রোবোটিক্স উৎসব “ বদলির আদেশ উপেক্ষা করে ঘাটাইলেই বহাল তবিয়তে হিসাব সহকারী মাহফিজুর রহমান! চকরিয়া থানা মালুম ঘাটে পুলিশের মাদকবিরোধী ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা দুদকের নতুন চেয়ারম্যান-কমিশনার বাছাইয়ের চূড়ান্ত পর্যায়ে যারা নেত্রকোনায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাব সারাদেশে পুলিশের হাই অ্যালার্ট জারি গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি-২০২৬ এর প্রথম সভা অনুষ্ঠিত কতোয়ালি থানা এলাকায় বিশেষ অভিযান
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

লক্ষ্মীপুরে ভুয়া নারী আইনজীবী আটক

Reporter Name

স্টাফ রিপোর্টারঃ

নিজেকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী পরিচয় দিয়ে লক্ষ্মীপুরের আদালতে মামলা পরিচালনার সময় সন্দেহজনক আচরণের কারণে আজ এক নারীকে আটক করা হয়েছে।

আটক নারীর নাম এডভোকেট ওয়াহিদা আক্তার শিল্পী। তিনি গাউন ও ব্যান্ড পরিধান করে আদালতে হাজির হয়ে মামলা পরিচালনার চেষ্টা করেন। তবে তার আচরণ ও পরিচয় নিয়ে সন্দেহ সৃষ্টি হলে লক্ষ্মীপুর আইনজীবী সমিতি বিষয়টি যাচাই করে।

লক্ষ্মীপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিক উল্যা জানান, প্রাথমিক যাচাইয়ে জানা যায়- ওই নারী প্রকৃতপক্ষে কোনো আইনজীবী নন এবং তার কোনো আইনের ডিগ্রিও নেই। এ অবস্থায় তাকে প্রতারক হিসেবে চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কোর্ট পুলিশ পরিদর্শকের কাছে এজাহারসহ সোপর্দ করা হয়।

আইনজীবী সমিতি সূত্রে জানা গেছে, আটক নারীর কাছে থাকা ভিজিটিং কার্ডে নিজেকে সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে পরিচয় দেওয়া হয়। কার্ডে তার নাম, এল.এল.বি (অনার্স), এল.এল.এম ডিগ্রি, হাইকোর্টে চেম্বার ও ঢাকার বনানী এলাকার একটি বাসার ঠিকানা উল্লেখ ছিল।
ভিজিটিং কার্ডে উল্লেখিত তথ্যমতে, তার চেম্বার দেখানো হয়েছে, হাইকোর্ট আইনজীবী সমিতি ভবনের ৩০৩ নম্বর কক্ষে এবং বাসার ঠিকানা বনানী, ঢাকা। এছাড়া দুটি মোবাইল নম্বরও কার্ডে ছাপানো রয়েছে।

ঘটনার পর আইনজীবী মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনজীবী সমিতির পক্ষ থেকে বলা হয়েছে, আদালতের মর্যাদা ও বিচার ব্যবস্থার স্বচ্ছতা রক্ষায় এ ধরনের প্রতারণার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।



Our Like Page
Developed by: BD IT HOST