May 31, 2026, 12:01 am
শিরোনামঃ
দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা ঈদের জামাত ও ফাঁকা ঢাকার নিরাপত্তায় ডিএমপি বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে: ডিএমপি কমিশনার ময়মনসিংহ জেলায় কর্মরত আউটসোর্সিং সদস্যদের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঈদ উপহার পুনাকের সামগ্রী বিতরণ “ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা জেলা পুলিশ সুপার কর্তৃক বিভিন্ন থানা ও মহাসড়ক পরিদর্শন ঈদুল আজহাকে সামনে রেখে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে রয়েছে ময়মনসিংহ মডেল থানা পুলিশ ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই : র‌্যাব মহাপরিচালক ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী “বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম পরিবর্তন করে’ বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা লীগ -এর নাম করণ প্রসঙ্গ” ত্যাগ ও কুরবানির মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি মুসলিম পরিবার, ঈদ-উল-আজহার শুভেচ্ছায় দেলোয়ার হোসেন ভূঁইয়া স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

লক্ষ্মীপুরে মামলার ভয় দেখিয়ে ২ লক্ষ ৫০ হাজার টাকা দাবী করেছে বিএনপি এক নেতা

Reporter Name

স্টাফ রিপোর্টার”লক্ষ্মীপুর জেলার রায়পুর বিএনপি’র এক নেতা ২ লক্ষ ৫০ হাজার টাকা দাবি করেছে এক আওয়ামী লীগের সাবেক জেলা স্বেচ্ছাসেবক লীগের কৃষি বিষয়ক সম্পাদক লিটন নামে এক নেতার কাছে’টাকা দিলে মামলার লিস্ট থেকে নাম তুলে নিবে।

সোশ্যাল মিডিয়া ভাইরাল চাঁদা চাওয়ার ওই অডিও ক্লিপ, এলাকা জুড়ে সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাসের মাধ্যমে চলছে সমালোচনার ঝড়। জানা যায় চাঁদা চাওয়া ঐই বিএনপি নেতা লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার ৭ নং বামনী ইউনিয়নের কৃষক দলের সদস্য সচিব জসিম চৌধুরী।

বৈষম্য ছাত্র আন্দোলনের লক্ষ্মীপুরে উপজেলা চেয়ারম্যান টিপু নেতৃত্বে হত্যাকাণ্ডের আসামিদের লিস্ট তৈরি হয়েছে মর্মে লক্ষ্মীপুর জেলার সাবেক স্বেচ্ছাসেবক লীগ এর কৃষি বিষয়ক সম্পাদক লিটন এর নাম ২৮ নাম্বারে উল্লেখ আছে বলে তার কাছ থেকে ২ লক্ষ ৫০ হাজার টাকা দাবি করেন রায়পুর উপজেলার ৭ নং বামনী ইউনিয়নের কৃষক দলের সদস্য সচিব জসিম চৌধুরী।

বিএনপি নেতা জসিম চৌধুরী ফোন কলে সাবেক আওয়ামী লীগের জেলা স্বেচ্ছাসেবক লীগের কৃষি বিষয়ক সম্পাদক লিটনকে বলেন : ওই হত্যাকাণ্ডের সবুজ ভূঁইয়া নামে আরেক নেতা বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছে, এই মামলাটি পরিচালনা করবে লক্ষ্মীপুরের বিএনপি’র উপরস্ত নেতা গন, সকাল ৮টার ভিতরে ২ লক্ষ ৫০ হাজার টাকা ব্যবস্থা করে দিলে আপনার নামটি আমি কেটে দেবো। যদি টাকা না থাকে তাহলে জমি বিক্রি করেন, যেভাবে পারেন টাকা সংগ্রহ করেন। তা না হলে বাকিটা আমি কিছুই করতে পারবো না আপনার জন্য। সবুজ ভূঁইয়া নামের ওই ব্যক্তি আমাকে বলছে সকাল আটটার ভিতরে জানানোর জন্য। তবে সে টাকা নিলেও বেইমানি করবে না এটা আমার উপর ভরসা রাখতে পারেন। যদি আপনি মামলা থেকে বাঁচতে চান তাহলে আমার মাধ্যমে না হলেও আপনি অন্য কাউকে দিয়েও অন্যভাবে চেষ্টা করে দেখতে পারেন। তবে এই মুহূর্তে মামলা সাবমিট করা আছে,মামলা একটিভ হবে কালকে,আপনার আজকে সুযোগ আমাকে সকাল ৮ টার ভিতরে জানাবেন।

আপনি আমাকে ভাই ডাকছেন,ভাই হিসেবে আপনি জমি বিক্রি করে হলেও আমাকে টাকা দেন,অথবা সবুজ ভূঁইয়াকে টাকাটা পৌঁছাই দেন। আপনারা নেতা মানুষ আপনার সবকিছু বুঝেন এগুলো রাজনীতির মামলা এগুলা পরিচালনা হয় লক্ষ্মীপুর জেলার নেতাদের কাছ থেকে।

বিএনপি’র এই নেতার অডিও রেকর্ড প্রকাশের পর এলাকা জুড়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের লোকজন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।



Our Like Page
Developed by: BD IT HOST