September 23, 2026, 2:20 pm
শিরোনামঃ
জামালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা ও সদর থানার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করলেন ডিআইজি, পটিয়ায় ঢাকাগামী ট্রেনের ধাক্কায় কর্ভাটভ্যান দ্বিখন্ডিত।আটকা পড়ে ১৮শ পর্যটক। মহামান্য রাষ্ট্রপতির আজ অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার কাজল এর সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রথমবার পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী মধুপুরের পালবাড়ীতে আরিফের বিরুদ্ধে জমি দখলসহ নানা অভিযোগ, তদন্তের দাবি দ্বীনের খেদমত ও মানবিক সেবা’: সারাদেশে শাখা বিস্তারের ঘোষণা দিলেন ইমাম-মুয়াজ্জিন পরিষদ রাজধানী থেকে উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক গ্রেপ্তার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় দু’ জন নিহত

Reporter Name

নিজস্ব প্রতিনিধি, লক্ষ্মীপুর :

লক্ষ্মীপুর-মজুচৌধুরীহাট সড়কে ড্রাম ট্রাকের ধাক্কায় অটোরিক্সা দুই যাত্রী নিহত ও ২জন গুরুতর আহত হয়েছে।নিহতরা হচ্ছে, সদর উপজেলার টুমচর এলাকার রফিক উল্যাহর ছেলে আনোয়ার হোসেন(৩৫) ও চররমনীর বাসিন্দা মুরাদ হোসেন(৩২)।

অপরদিকে আজাদ হোসেন(৪৫) এবং অজ্ঞাত অটোরিক্সা চাল কসহ ২জন গুরুতর আহত হয়েছে।তাদের অবস্থা আশংকাজন ক বলে জানিয়েছেন, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অরুপ পাল। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মজুচৌধুরীরহাট সড়কের ফিসারী এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মুরাদ হোসেনসহ তিন যাত্রী অটোরিক্সা নিয়ে সদর উপজেলার চররমনী মোহন এলাকার চরআলী আহসান এলাকা থেকে লক্ষ্মীপুর-মজুচৌধুরীহাট সড়কের দিকে আসছিলেন।
এসময় অটোরিক্সাটি সড়কে উঠার সাথেই মুজচৌধুরীরহাট থেকে বালুবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় অটোরিক্সাটি ধুমড়ে-মুচড়ে যায়।

এতে ঘটনাস্থলে মারা যান মুরাদ হোসেন’গুরুতর আহতঅটোড্রা ইভারসহ ৩জনকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পথে মারা যান আনোয়ার হোসেন নামে আরো একজন।গুরুতর আহত আজাদ হোসেন ও ড্রাইভারকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।আজাদের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অরুপ পাল। আজাদ হোসেনের মাথায় বড় ধরনের আঘাত লেগেছে। এখন পর্যন্ত কিছুই বলা যাচ্ছেনা।

স্থানীয়রা অভিযোগ করে বলেন প্রতিনিয়ত অবৈধ এসব ড্রাম ট্রাক বন্ধের জন্য মানববন্ধনসহ নানা কর্মসুচি পালন করে আসলেও এখনো তা বন্ধ হচ্ছেনা।

ড্রামে ট্রাকের ধাক্কায় দুইজন মারা যান এনিয়ে গত ৬ মাসে এই সড়কে ড্রামের ট্রাকের সংর্ঘষ ও চাপায় মারা যান ১০জন। প্রশা সনের পক্ষ থেকে একাধিক অভিযান চালানো হলেও তা মানা হচ্ছেনা বলে অভিযোগ করেন স্থানীয়রা।দ্রুত এসব অবৈধ ড্রাম ট্রাক বন্ধ না হলে সামনে আরো বড় ধরনের দূর্ঘটনার আশংকা রয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুইজনের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ড্রাম ট্রাকটি জব্দ করা যায়নি। চালক পলাতক রয়েছে। চালককে ধরতে অভিযান চলছে।



Our Like Page
Developed by: BD IT HOST