August 9, 2026, 11:10 pm
শিরোনামঃ
ডিসি’র পরিচ্ছন্নতা পুরস্কার পেলো ময়মনসিংহের ১৪ শিক্ষায়তন সাংবাদিক মৃণাল কৃষ্ণ রায় আর নেই বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতি খাদ্য অধিদপ্তর কর্তৃক : ময়মনসিংহ বিভাগের চার খাদ্য পরিদর্শকের বিভিন্ন স্হানে বদলী মাদক,চুরি, ডাকাতি, ছিনতাই ইভটিজিং,জুয়াসহ বিভিন্ন অপরাধী বিরুদ্ধে অভিযান করে চন্দ্রগঞ্জ থানার ইনচার্জ নরসিংদী জেলা কারাগারের নির্মাণ কাজ না করেই ঠিকাদার প্রতিষ্ঠান ১৫ কোটি টাকা বিল উত্তোলনের অভিযোগ দুর্নীতির মাধ্যমে ৬ বছরে শত কোটি টাকার মালিক রাজউকের ইমারত পরিদর্শক নির্মল মালো বাংলাদেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে প্রাণিসম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কালিয়াকৈরে জাতীয় রোবোটিক্স উৎসব “ বদলির আদেশ উপেক্ষা করে ঘাটাইলেই বহাল তবিয়তে হিসাব সহকারী মাহফিজুর রহমান!
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

লন্ডনের সাউথ ওয়েলস ইউনিভার্সিটি থেকে সিএসই ডিগ্রী অর্জন করেছেন রায়পুরের মেহরাব হাছান লিখন

Reporter Name

পীরজাদা মোঃ মাসুদ হোসেনঃ

লন্ডনের সাউথ ওয়েলস ইউনিভার্সিটি থেকে সিএসই ডিগ্রী অর্জন করেছেন রায়পুরের কৃতি সন্তান মেহরাব হাছান লিখন। সে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার অন্তর্গত ৬ নং কেরোয়া ইউনিয়ন ৭ নং ওয়ার্ড ফজু মিয়া খাঁন বাড়ির হারুন রশীদ মিন্টু খাঁনের জেষ্ঠ সন্তান। মিন্টু খাঁন ঢাকা নয়াপল্টন ওয়াহিদা ওভারসীজ নামক ট্রাভেল এজেন্সীর চেয়ারম্যান।

লিখনের জন্ম ১০ ই সেপ্টেম্বর ২০০১ সালে। তার মায়ের নাম আকলিমা চৌধুরী রুপা, ছোট ভাই মুনতাসির খাঁন সিয়াম ঢাকা ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বায়োকেমিস্ট্রি নিয়ে স্নাতক ১ম বর্ষে পড়াশোনা করছেন।

চাচা জাকির হোসেন বাচ্চু আমেরিকার ফ্লোরিডা রাজ্যে চাকরির সুবাদে বসবাস করছেন, জেঠা বিশিষ্ট সমাজসেবক মরহুম আমানত উল্লা খাঁনও আমেরিকার নিউইয়র্কে ব্যাবসা করতেন, দাদা মরহুম সালামত উল্যা খাঁন দীর্ঘদিন ইউরোপ-আমেরিকা চাকরী ও ব্যাবসা করেছেন।

উত্তর কেরোয়া মানসূরা গার্লস স্কুলের প্রাথমিক শাখায় তার প্রথম হাতেখড়ি, একই স্কুল থেকে প্রাথমিক ও মাধ্যমিক পাশ করে গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ ৪.৮৯ পেয়ে পাশ করেন।

পরবর্তীতে ঢাকা সিটি কলেজে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং -এ ভর্তি হয়ে ৬ সেমিষ্টার শেষ করার পর স্কলারশিপ নিয়ে লন্ডনের সাউথ ওয়েলস ইউনিভার্সিটিতে একই বিষয় নিয়ে ৩ বছর মেয়াদী কোর্সে ভর্তি হন।

উক্ত বিষয়ে কৃতিত্বের সহিত উর্ত্তীর্নের পর গত ১৩ জুলাই ২০২৬ ইং তারিখে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে সনদ গ্রহন করেন। একই বিষয়ে উচ্চতর ডিগ্রী অর্জনের জন্য সে লন্ডনের অক্সফোর্ড ইউনিভার্সিটিতে সুযোগ পেয়েছে। ভবিষ্যতে পিএইচডি ডিগ্রী নেয়ার ইচ্ছা তার।

সে রায়পুরবাসী তথা দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন, বাংলাদেশের শিক্ষার্থীরা যাতে বিদেশে এসে উচ্চ শিক্ষা অর্জন করতে পারে, এ ব্যাপারে সে সকলকে সহযোগিতার মনোভাব ব্যক্ত করেছেন।

পিএইচডি ডিগ্রী অর্জনের পর সে দেশের কল্যানে কাজ করার অঙ্গীকার করেছে দেশের সকল শিক্ষার্থীর জন্য সে এক অনু প্রেরনা।



Our Like Page
Developed by: BD IT HOST