June 10, 2026, 8:09 am
শিরোনামঃ
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৪৮ মামলা হালুয়াঘাটে খাল খন কর্মসূচির অগ্রগতি পরিদর্শন করলেন ময়মনসিংহ জেলা প্রশাসক পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকের ওপর হামলা জেল পলাতক ও একাধিক প্রতারণা মামলার আসামিকে গ্রেফতার করেছে সিটিটিসি ময়মনসিংহে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা ময়মনসিংহ সদর সাব রেজিস্ট্রি অফিসে সাক্ষর নকল করা জালিয়াতি চক্রের সদস্য আটক পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার সাংবাদিক ফাউন্ডেশন “বিশ্ব পরিবেশ” দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কার্যক্রম উদযাপন *সাংবাদিকদের যোগ্যতা নিয়ে এমপিদের মাথাব্যথা* নৈতিক মনোবল বৃদ্ধির মাধ্যমে পুলিশ বাহিনীকে আরও জনবান্ধব করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারী সহ মধ্যরাতে আটক বাকেরগঞ্জ উপজেলা সমন্বয়ক (এন সিপি) দানিসুর রহমান লিমন! চাঞ্চল্যের সৃষ্টি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

লামার ইয়াংছা আওয়ামিলীগ নেতার তান্ডব: লুটপাট: প্রতিবন্ধি শিশু ও পিতাকে কুপিয়ে জখম

Reporter Name

ইকরামুল হক বান্দরবান জেলা প্রতিনিধি

বাড়ী ভিটা জবর দখলে নিতে চকরিয়া থেকে ভাড়ায় একদল সন্ত্রাসী এনে বাড়ী ভিটা দখল চেষ্টা চালিয়েছে লামার ইয়াংছা আওয়ামিলীগ নেতা আবুবক্কর।

ইয়াংছা সেনা ক্যাম্পের সামনের বাড়ীতে এ ঘটনা ঘটে, সন্ত্রাসীদের দায়ের কোপে রক্তাক্ত আহত হয়েছে প্রতিবন্ধি শিশু ও পিতা গৃহকর্তা তৌহিদুল ইসলাম। মঙ্গলবার ১ লা জুলাই সকাল সাড়ে ছয়টা থেকে সাড়ে ৭ টা পর্যন্ত টানা একঘন্টা দা-কিরিচের ঝনঝনানি ও মারধর করে আতংক ছড়িয়ে ব্যবসায়ি তৌহিদের বাড়ীর ঘেরা বেড়া ভেঙ্গে ভেনগাড়ীতে ভরে নিয়ে ভিটার নিয়ন্ত্রণ নিতে চেষ্টা করে সন্ত্রাসী আবুবক্কর বাহিনী।

লুট করে নগদ ১৫ হাজার টাকা সহ বিভিন্ন মালামাল,, সন্ত্রাসীদের দা’র কোপে গুরুতর আহত হয় তৌহিদ সওদাগর (৪৩) ও তার প্রতিবন্ধি পুত্র মোহাম্মদ আবির (৯)। আহতরা লামা সরকারী হাসপাতালে চিকিৎসাধীন আছে। চিকিৎসা শেষে লামা ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা করেছে তৌহিদুল ইসলাম।



Our Like Page
Developed by: BD IT HOST