July 28, 2026, 12:33 am
শিরোনামঃ
ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে সক্রিয় ছিনতাইকারী চক্রের ১০ সদস্য গ্রেপ্তার ময়মনসিংহে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ৩২ জেলা প্রশাসক ডিসিকে বাধ্যতামূলক অবসর শুভ জন্মদিন সজীব ওয়াজেদ জয়” বঙ্গবন্ধুর রক্তধারায় গড়া প্রযুক্তিনির্ভর স্বপ্নবাংলার রূপকার! বিপুল পরিমাণ জাল নোট ও জাল নোট তৈরির সরঞ্জামসহ দুইজনকে গ্রেফতার করেছে সিটিটিসি বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম করণ পরিবর্তন করে”বাংলাদেশ বঙ্গবন্ধু আদর্শ লীগ করা হয়েছে জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬০ জন গ্রেফতার, মামলা ২৫ প্রটোকল কমিয়ে আনছে সরকার, পুলিশ এসকর্ট হারালেন ১৮ মন্ত্রী সাহসিকতা ও কৃতিত্বপূর্ণ কাজের জন্য নয় জন পুলিশ সদস্য পুরস্কৃত
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

লোকজ সাংস্কৃতিক রাজধানী এই প্রতিপাদ্যে কেন্দুয়া ‘লোকজ সাহিত্য আসর’ উদ্বোধন

Reporter Name

লাভলী আক্তার, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ

নেত্রকোনার কেন্দুয়ায় লোকজ সাহিত্য আসরের শুভ উদ্বোধন এবং ‘লোকজ সংস্কৃতির রাজধানী কেন্দুয়া’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১২ জুন) বিকেল ৩টায় ঐতিহ্যবাহী কেন্দুয়া প্রেসক্লাব ভবন মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে

প্রধান অতিথি হিসেবে
নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী উপস্থিত থেকে উদ্বোধন ঘোষণ করেন

প্রধান অতিথি ড. রফিকুল ইসলাম হিলালী সাহেব বলেন- “কেন্দুয়া শুধু একটি জনপদের নাম নয়, এটি আমাদের সমৃদ্ধ লোকজ সংস্কৃতি, ঐতিহ্য ও সাহিত্যচর্চার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। এই অঞ্চলের ইতিহাস, লোকসংগীত, পালাগান ও সাংস্কৃতিক ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। কেন্দুয়া লোকজ সাহিত্য আসরের যাত্রা আমাদের সংস্কৃতি সংরক্ষণ ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।

তিনি আরও বলেন- “সাহিত্য ও সংস্কৃতি মানুষকে মানবিক, উদার ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলে। তাই সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। আমাদের ঐতিহ্য ও মূল্যবোধ রক্ষায় এমন আয়োজন নিয়মিত হওয়া প্রয়োজন।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার  (ইউএনও) মোঃ রিফাতুল ইসলাম, কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী মাকসুদ, কেন্দুয়া উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোঃ হাবিবুর রহমান মোসলেম, সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান ভূঁইয়া মজনু।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নাঈম-উল ইসলাম চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি), কেন্দুয়া। এছাড়াও আরো আলোচকের বক্তব্য রাখেন- ভালবাসার কবি তানভীর জাহান চৌধুরী, সম্পাদক, নেত্রকোনার সাহিত্য সমাজ, মোঃ এনামুল হক বাবুল সভাপতি, নান্দাইল প্রেসক্লাব, পালা নাট্যকার ও সাংবাদিক রাখাল বিশ্বাস এবং দিল-বাহার খান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, কেন্দুয়া প্রেসক্লাব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন- মোঃ সেকুল ইসলাম খান আহ্বায়ক, কেন্দুয়া লোকজ সাহিত্য আসর ও সভাপতি কেন্দুয়া প্রেসক্লাব।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- গীতিকবি মোঃ আব্দুল হাই সেলিম, সাধারণ সম্পাদক, কেন্দুয়া প্রেসক্লাব ও চারণ সাংবাদিক সমরেন্দ্র বিশ্ব শর্মা সভাপতি উপজেলা মিডিয়া ক্লাব।
অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন- লেখক ও সাংবাদিক মোহাম্মদ সালাহ উদ্দিন সালাম।

এসময় উপস্থিত ছিলেন- কেন্দুয়া প্রেসক্লাব সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত আলি কাজল, মুক্তিযুদ্ধা কমান্ডার নুরুল হক, সদস্য সচিব লালচান,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আহমেদ খোকন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম খান কাজল,  উপজেলা জাসাস আহবায়ক গোলাম মোস্তফা ভুঁইয়া হাবুল, যুগ্ম আহবায়ক অলিউল্লাহ, আবুল বাশার তালুকদার, কদ্দুস বয়াতি, হাসেম বয়াতি, জসিম বয়াতি, সবুজ বয়াতি।

এছাড়াও উপস্থিত ছিলেন- কেন্দুয়া প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি সাংবাদিক রফিকুল ইসলাম, মজিবুর রহমান, কোহিনূর আলম, লাভলী আক্তার, মন্জুরা আক্তার লিলি, কাওছার তালুকদারসহ সাহিত্য, সংস্কৃতি ও লোকজ ঐতিহ্য সংরক্ষণ এবং এর বিকাশে স্থানীয় লেখক, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সুধীজনরা অংশগ্রহণ করেন।

সন্ধ্যায় মনোরঞ্জন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে কবি সাহিত্যিক, সাংবাদিক, রাজনৈতিক, বাউল শিল্পীসহ সকল শ্রেনীর মানুষকে নিয়ে এ যেন মিলন মেলায় পরিনত হয়।



Our Like Page
Developed by: BD IT HOST