July 11, 2026, 8:46 pm
শিরোনামঃ
নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত সেক্রেটারি বিল্লাল হোসেনের সুস্থতা কামনায় দোয়া ঢামেক এর ৮০ বছর পূর্তি ও ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ৯৬১ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ নরসিংদীর মাধবদীতে ৩ বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হামলায় ৩ জন আহত মাদ্রাসাগুলোতে ঈমানের দিশা নাই, ইসলামের আসল ধারার জ্ঞান নাই, মানবতার শিক্ষা নাই। -আল্লামা ইমাম হায়াত। জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: চীফ হুইপ নূরুল ইসলাম মণি যেখানে যাব, এক সাথে যাব’—সাংবাদিক সাইমনের ভাতিজা তানজিল ইসলাম নাঈমের বিবাহে মিরপুর প্রেসক্লাব পরিবারের ভালোবাসার মিলনমেলা আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে : তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কর্তৃক বরিশাল জেলার আগৈলঝাড়া থানা পুলিশের উপর হামলার প্রতিবাদ ধোবাউড়ায় শিশুকে দলবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

শত কোটি টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের ২ সদস্য গ্রেফতার

Reporter Name

নিজস্ব প্রতিবেদক প্রথম বাংলা – রাজধানীর কাফরুল থানা এলাকায় আহমেদিয়া ফাইন্যান্স এন্ড কমার্স এমসিএস লিঃ এর গ্রাহকদের প্রতারণার মাধ্যমে শত কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে করা মামলায় দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা মতিঝিল বিভাগ।গ্রেফতারকৃতরা হলো- মোঃ মনির আহম্মেদ ও মোঃ সাইফুল ইসলাম।শনিবার দিবাগত রাত গুলশান থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা মতিঝিল বিভাগের খিলগাঁও জোনাল টিম।

আজ রবিবার (৯ অক্টোবর ২০২২) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে উপস্থিত সাংবাদিকদের সামনে এ সংক্রান্তে বিস্তারিত তুলে ধরেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ, বিপিএম (বার), পিপিএম (বার।

অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, রাজধানীর কাফরুল থানা এলাকায় আহমেদিয়া ফাইন্যান্স এন্ড কমার্স এমসিএস লিঃ নামে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান খুলে প্রতারক চক্রটি। গ্রাহকদের প্রতি লাখে ১৫০০ টাকা লভ্যাংশ প্রদানের প্রলোভন দেখায় এবং গ্রাহকরা টাকা জমা রাখার পর কয়েক মাস লভ্যাংশ প্রদান করে। এতে করে ১১০০ গ্রাহকদের কাছ থেকে শত কোটি টাকা হাতিয়ে নিয়ে গ্রাহকদের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। পরবর্তীতে তারা প্রতিষ্ঠানটি বন্ধ করে উধাও হয়ে যায়।

তিনি আরও বলেন, গ্রাহদের জমাকৃত টাকা আহমেদিয়া এ্যাপর্টমেন্ট এন্ড বিল্ডার্স এবং ইউরোস্টার হোম এ্যাপ্লায়েন্স কোম্পানিতে সরিয়ে নেয়। ভুক্তভোগীদের অভিযোগে কাফরুল থানায় একটি মামলা রুজু হয়। মামলাটি তদন্ত শুরু করে গোয়েন্দা মতিঝিল বিভাগের খিলগাঁও জোনাল টিম। মামলা তদন্তকালে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় গুলশান থানা এলাকা হতে তাদেরকে গ্রেফতার করা হয়।

কাফরুল থানায় রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতদের পুলিশ রিমান্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। উক্ত প্রতারণার সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে বলে জানান এ গোয়েন্দা কর্মকর্তা।

ডিএমপির গোয়েন্দা মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ রাজীব আল মাসুদ, বিপিএম এর দিকনির্দেশনায় খিলগাঁও জোনাল টিমের অতিঃ উপ-পুলিশ কমিশনার মোঃ শাহিদুর রহমান, পিপিএম এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
সুত্র, dmp news



Our Like Page
Developed by: BD IT HOST