মোঃ টিপু সুলতান-স্টাফ রিপোর্টার:
“শহীদ সোলাইমান উদ্দিন জিসান, যিনি বেঁচে থাকবেন প্রজন্ম থেকে প্রজন্মে”
আসসালামু আলাইকুম!
আমি শামসুদ্দিন তুহিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর একজন কর্মী সদস্য এবং ফ্যাসিবাদ হাসিনার নেতৃত্বশূন্য বিএনপি মিশনে এ খুন হওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর আরেক কর্মী শহীদ সোলাইমান উদ্দিন জিসান এর ছোট ভাই।
জিসান ভাইয়া কে বা তার পরিচয় কি এটা চন্দ্রগঞ্জ রাজনীতির ইতিহাস এ স্বর্ণাক্ষরে লিখা আছে, নতুন করে সেটার বর্ননা দিতে হবে না। পদ নিয়ে রাজনীতি করলে আজকে ভাইয়া খুন হতো না, সেই সাথে সৃষ্টি হতো না চন্দ্রগঞ্জ রাজনীতির পরবর্তী ৫ প্রজন্ম।পদহীন লোভহীন রাজনীতি ভাইয়াকে আজ কবরে শুইয়ে রাখছে।
ভাইয়ার মৃত্যুর পর তার রেখে যাওয়া উত্তরসূরী হিসেবে আমি তার কর্মীদের সাথে সবসময় যোগাযোগ রেখে দলের দুঃসময়ে নিজের সর্বোচ্চ দিয়ে কাজ করে গেছি,শহীদ সোলায়মান উদ্দিন জিসান ফাউন্ডেশন গঠন করে নেতাকর্মী এবং এলাকাবাসীকে সর্বোচ্চ সহযোগিতা করে গেছি, কখনো দলের কাছে পদ চাইতে এসব করে যাই নাই।
একজন প্রবাসী হওয়ার পরে ও, ভাইয়ার মৃত্যুর পর বিভিন্ন ভাবে আমাকে হত্যামামলা আসামী করে মাতৃভূমি থেকে দুরে থাকতে বাধ্য করেছে।
আমি ভাইয়ার থেকে কর্মীবান্ধব রাজনীতির দীক্ষা নিয়েছি, যার কর্মী আছে তার কখনো পদের দরকার হয় না। মহানুভবতার রাজনীতি ভাইয়ার মৃত্যুর এতবছর পর ও তাকে সাধারণ মানুষ এর কাছে আপন করে রাখছে।
মনে রাখবা যেই জিসান জনতার সেই জিসান মরে নাই!
চন্দ্রগঞ্জ এর জিসান ; জাতীয়তাবাদী দল বিএনপি এর সিংহ পুরুষ শহীদ সোলাইমান উদ্দিন জিসান!
শামসুদ্দিন তুহিন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর কর্মী