April 21, 2026, 1:44 am
শিরোনামঃ
কুড়িগ্রামের উলিপুর উপজেলাধীন টুপামারী জিয়া পুকুর পাড়ে দর্শনার্থীদের ভিড় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, ফেব্রুয়ারি-২০২৬ সংক্রান্তে ব্রিফিং অনুষ্ঠিত বাকৃবিতে ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ জামালপুরে মেলান্দহে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ মন্জুরুল কবির মঞ্জ সিএনজি স্ট্যান্ডে চাঁদা নিয়ে দ্বন্দ্ব, ময়মনসিংহে শ্রমিক দলের দু’পক্ষের সংঘর্ষ লক্ষীপুরে হাজী ফতেহ মোহম্মদীয় দাখিল মাদ্রাসা এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে মাদ্রাসা সুপার অপরাধ দমনে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে: প্রধানমন্ত্রী সাংবাদিক ইকরাম হোসেনের পিতার মৃত্যুতে ডিআরইউ’র শোক দীর্ঘ ১৪ বছর পর যুবদলের কর্মী সম্মেলন হয় ১২ নং চরশাহী ইউনিয়নে নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ, আলোচনায়
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সোনাহাট স্থলবন্দর ও শুল্ক স্টেশনে আমদানি-রপ্তানি কার্যক্রম ৭ দিন বন্ধ

Reporter Name

মোঃ শফিকুল ইসলাম-নিজস্ব প্রতিবেদকঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আমদানি-রপ্তানি কার্যক্রম ৭ দিন বন্ধ থাকবে। সোনাহাট কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টস এসোসিয়েশনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।২৭ সেপ্টেম্বর (শনিবার) থেকে ২ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত স্থলবন্দরের সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

এসময় ব্যবসায়ী ও শ্রমিকদের উদ্দেশ্যে শারদীয় শুভেচ্ছা জানিয়ে এসোসিয়েশনের আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর আলম আকমল বলেন, “আমরা প্রতিবছরই ধর্মীয় উৎসবের সময় বন্দর কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখি। এবারও দুর্গোৎসব উপলক্ষে ছুটি থাকবে। তবে ব্যবসায়ীরা যেন কোনো ভোগান্তিতে না পড়েন সে বিষয়েও আমরা সচেষ্ট থাকব।”

বিষয়টি নিশ্চিত করে সোনাহাট স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) আমিনুর ইসলাম বলেন, “বর্তমানে প্রায় ১৫টি ভারতীয় ট্রাক বন্দরে অবস্থান করছে। এসব পন্যের ভ্যাট প্রদান সম্পন্ন হয়েছে, শনিবার খালাস হবে।

এ ব্যাপারে রাজস্ব কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম এর সাথে যোগাযোগের জন্য ফোন দিল তাকে পাওয়া যায়নি।

এ প্রসঙ্গে ইতিমধ্যে উপজেলা নির্বাহী অফিসার, ট্রাফিক বিভাগ, ব্যাংক কর্তৃপক্ষ, বিজিবি ক্যাম্প, আমদানি-রপ্তানিকারক সমিতি, ট্রাক ও হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নসহ সংশ্লিষ্ট সব দপ্তরে চিঠি প্রেরণ করা হয়েছে।

এদিকে ছুটির কারণে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী বাণিজ্যে সাময়িক প্রভাব পড়বে বলে জানা গেছে। তবে বন্দর পুনরায় চালু হলে স্বাভাবিক গতিতে আমদানি-রপ্তানি কার্যক্রম পূর্বের ন্যায় চলমান থাকবে।



Our Like Page
Developed by: BD IT HOST